হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বঙ্গোপসাগরে ট্রলার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরের একটি ট্রলার থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব; এ সময় আটক করা হয়েছে দুজনকে।
উপজেলার সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগর থেকে শনিবার দুপুরে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারের কথা জানান র‌্যাব-১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক স্কোয়াডন লিডার মো. তানভীর হাসান।

আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মোহাম্মদ হাসান (২৬) এবং মহেশখালী উপজেলার ছোট মহেশখালী এলাকার মোহাম্মদ হোসেন (৪৫)।

র‌্যাবের উপ-অধিনায়ক তানভীর বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলারটির মালিক টেকনাফ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। চালানটিও টেকনাফে মজুদের পরিকল্পনা ছিল।”
তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত থেকে এই অভিযান শুরু হয়। ১৫ ঘণ্টার অভিযান শেষে শনিবার দুপুর ২টায় ট্রলারটি থেকে এক লাখ ইয়াবা ও আটটি বিদেশি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। ট্রলারটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তানভীর।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বঙ্গোপসাগরে ট্রলার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বঙ্গোপসাগরে ট্রলার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরের একটি ট্রলার থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব; এ সময় আটক করা হয়েছে দুজনকে। উপজেলার সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগর থেকে শনিবার দুপুরে অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারের কথা জানান র‌্যাব-১৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক স্কোয়াডন লিডার মো. তানভীর হাসান। আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মোহাম্মদ হাসান (২৬) এবং মহেশখালী উপজেলার ছোট মহেশখালী এলাকার মোহাম্মদ হোসেন (৪৫)। র‌্যাবের উপ-অধিনায়ক তানভীর বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রলারটির মালিক টেকনাফ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। চালানটিও টেকনাফে মজুদের পরিকল্পনা ছিল।” তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত থেকে এই অভিযান শুরু হয়। ১৫ ঘণ্টার অভিযান শেষে শনিবার দুপুর ২টায় ট্রলারটি থেকে এক লাখ ইয়াবা ও আটটি বিদেশি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়। ট্রলারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তানভীর।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×