কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে বাঁশের সাঁকো পার হওয়ার সময় বন্যার পানিতে পড়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
নিহত মো. ইব্রাহীম (১৮) কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৈষকুম এলাকার সৈয়দ হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা আবির হোসেন জানান, রোববার সকাল ১০টার দিকে মৈষকুম এলাকার একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যান ইব্রাহীম। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীতে তীব্র স্রোত থাকায় মুহূর্তেই তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও প্রথম দিন তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে সোমবার বিকেলে নিখোঁজ স্থানের অদূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
এদিকে ইব্রাহীমের মৃত্যুর পর স্থানীয়রা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
- ইরানের বিক্ষোভে সহিংসতা ও হত্যার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত
- রামুতে কিশোর গ্যাংয়ের কথিত নেতা গ্রেপ্তার




মন্তব্য করুন