হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘বাংলাদেশের জাতীয় সংগীত’ বিতর্কে এবার রাষ্ট্রদ্রোহের মামলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন


আসাম, ৩০ অক্টোবর – ভারতের আসাম রাজ্যের শ্রীভূমি জেলায় কংগ্রেসের একটি বৈঠকে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার ঘটনায় দেশদ্রোহের মামলা করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার (২৯ অক্টোবর) পুলিশকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ওই বৈঠকে কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতা বিধু ভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বঙ্গভঙ্গবিরোধী স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়, যা পরে ১৯৭১ সালে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই দেশজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সেই সঙ্গে রাজনৈতিক অঙ্গনেও দেখা দেয় তুমুল প্রতিক্রিয়া।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা ঘটনাটিকে জাতীয় অনুভূতির প্রতি ‘গুরুতর অপমান’ বলে মন্তব্য করেন। বুধবার তিনি বলেন, গানটি এমন ভক্তিভরে গাওয়া হয়েছে, যেন তা ভারতের-ই জাতীয় সংগীত।

হিমন্ত আরও অভিযোগ করেন, এই ঘটনাটি বাংলাদেশের তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ তত্ত্বের অংশ, যা তার দাবি অনুযায়ী পাকিস্তান-সমর্থিত এক বৃহত্তর রাজনৈতিক প্রকল্পের সঙ্গে যুক্ত।

গগৈ আরও অভিযোগ করেন, বিজেপির আইটি সেলের ক্ষোভ প্রমাণ করে, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকার সম্পর্কে কতটা অজ্ঞ। বাংলাভাষা ও সংস্কৃতিকে অবজ্ঞা করে বিজেপি বরাবরই বাংলাভাষী জনগোষ্ঠীকে শুধু ভোটের স্বার্থে ব্যবহার করে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘বাংলাদেশের জাতীয় সংগীত’ বিতর্কে এবার রাষ্ট্রদ্রোহের মামলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘বাংলাদেশের জাতীয় সংগীত’ বিতর্কে এবার রাষ্ট্রদ্রোহের মামলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আসাম, ৩০ অক্টোবর – ভারতের আসাম রাজ্যের শ্রীভূমি জেলায় কংগ্রেসের একটি বৈঠকে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ার ঘটনায় দেশদ্রোহের মামলা করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার (২৯ অক্টোবর) পুলিশকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ওই বৈঠকে কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতা বিধু ভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে শোনান। গানটি ১৯০৫ সালে বঙ্গভঙ্গবিরোধী স্বদেশি আন্দোলনের সময় লেখা হয়, যা পরে ১৯৭১ সালে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়।ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই দেশজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। সেই সঙ্গে রাজনৈতিক অঙ্গনেও দেখা দেয় তুমুল প্রতিক্রিয়া।আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা ঘটনাটিকে জাতীয় অনুভূতির প্রতি ‘গুরুতর অপমান’ বলে মন্তব্য করেন। বুধবার তিনি বলেন, গানটি এমন ভক্তিভরে গাওয়া হয়েছে, যেন তা ভারতের-ই জাতীয় সংগীত।হিমন্ত আরও অভিযোগ করেন, এই ঘটনাটি বাংলাদেশের তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ তত্ত্বের অংশ, যা তার দাবি অনুযায়ী পাকিস্তান-সমর্থিত এক বৃহত্তর রাজনৈতিক প্রকল্পের সঙ্গে যুক্ত।গগৈ আরও অভিযোগ করেন, বিজেপির আইটি সেলের ক্ষোভ প্রমাণ করে, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকার সম্পর্কে কতটা অজ্ঞ। বাংলাভাষা ও সংস্কৃতিকে অবজ্ঞা করে বিজেপি বরাবরই বাংলাভাষী জনগোষ্ঠীকে শুধু ভোটের স্বার্থে ব্যবহার করে।সূত্র: জাগো নিউজএনএন/ ৩০ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×