হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশের বিপক্ষে ২৭৪ রানে গুটিয়ে গেল পাকিস্তান, সিরিজ জয়ে লক্ষ্য ২৭৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন


মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ১৩ মার্চ – মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ফলে সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ২৭৫ রান। এদিন টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক।

শুরুতে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাত। তাকে যোগ্য সঙ্গ দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন সাদাকাত। তবে দলীয় ১০৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। মেহেদী হাসান মিরাজের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪৬ বলে ৭৫ রান করা সাদাকাত। এরপর দ্রুত আরও দুটি উইকেটের পতন ঘটে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তাসকিন আহমেদের শিকার হয়ে ৪৬ বলে ৩১ রান করে আউট হন সাহিবজাদা ফারহান। এর কিছুক্ষণ পরই ২২ বলে ৬ রান করে বিদায় নেন শামিল হুসাইন। এরপর দলের হাল ধরেন সালমান আগা এবং মোহাম্মদ রিজওয়ান। চমৎকার ব্যাটিং করে ৫০ বলে নিজের ফিফটি তুলে নেন সালমান। তবে ইনিংসের ৩৯তম ওভারে একটি নাটকীয় রান আউটের শিকার হন তিনি। মিরাজের করা ওভারের চতুর্থ বলে রিজওয়ানের খেলা শট বোলার মিরাজের দিকেই যায়।

মিরাজ বলটি পা দিয়ে আটকানোর চেষ্টা করলে তা ক্রিজের বাইরে থাকা সালমান ও মিরাজের পায়ের কাছে অবস্থান নেয়। সালমান বলটি হাতে তুলে মিরাজকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই মিরাজ বলটি স্টাম্পে আঘাত করলে থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাটিতে হেলমেট ছুঁড়ে মারেন সালমান এবং ক্ষোভ প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন। এরপর মোহাম্মদ রিজওয়ানও ৪৪ রান করে আউট হয়ে যান। শেষের দিকের ব্যাটারদের মধ্যে ফাহিম আশরাফ সর্বোচ্চ ১৪ রান করেন। অন্যান্যদের মধ্যে আব্দুল সামাদ ১১, হুসাইন তালাত ৯, শাহীন শাহ আফ্রিদি ৩, মোহাম্মদ ওয়াসিম ১ এবং হারিস রউফ ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশের বিপক্ষে ২৭৪ রানে গুটিয়ে গেল পাকিস্তান, সিরিজ জয়ে লক্ষ্য ২৭৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশের বিপক্ষে ২৭৪ রানে গুটিয়ে গেল পাকিস্তান, সিরিজ জয়ে লক্ষ্য ২৭৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ১৩ মার্চ – মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ফলে সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ২৭৫ রান। এদিন টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক।শুরুতে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাত। তাকে যোগ্য সঙ্গ দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। মাত্র ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন সাদাকাত। তবে দলীয় ১০৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। মেহেদী হাসান মিরাজের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪৬ বলে ৭৫ রান করা সাদাকাত। এরপর দ্রুত আরও দুটি উইকেটের পতন ঘটে।তাসকিন আহমেদের শিকার হয়ে ৪৬ বলে ৩১ রান করে আউট হন সাহিবজাদা ফারহান। এর কিছুক্ষণ পরই ২২ বলে ৬ রান করে বিদায় নেন শামিল হুসাইন। এরপর দলের হাল ধরেন সালমান আগা এবং মোহাম্মদ রিজওয়ান। চমৎকার ব্যাটিং করে ৫০ বলে নিজের ফিফটি তুলে নেন সালমান। তবে ইনিংসের ৩৯তম ওভারে একটি নাটকীয় রান আউটের শিকার হন তিনি। মিরাজের করা ওভারের চতুর্থ বলে রিজওয়ানের খেলা শট বোলার মিরাজের দিকেই যায়।মিরাজ বলটি পা দিয়ে আটকানোর চেষ্টা করলে তা ক্রিজের বাইরে থাকা সালমান ও মিরাজের পায়ের কাছে অবস্থান নেয়। সালমান বলটি হাতে তুলে মিরাজকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই মিরাজ বলটি স্টাম্পে আঘাত করলে থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান।এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাটিতে হেলমেট ছুঁড়ে মারেন সালমান এবং ক্ষোভ প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন। এরপর মোহাম্মদ রিজওয়ানও ৪৪ রান করে আউট হয়ে যান। শেষের দিকের ব্যাটারদের মধ্যে ফাহিম আশরাফ সর্বোচ্চ ১৪ রান করেন। অন্যান্যদের মধ্যে আব্দুল সামাদ ১১, হুসাইন তালাত ৯, শাহীন শাহ আফ্রিদি ৩, মোহাম্মদ ওয়াসিম ১ এবং হারিস রউফ ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×