হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তিতে সিঙ্গাপুরের আগ্রহ প্রকাশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন


ঢাকা, ২৫ মার্চ – বাংলাদেশের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনে গভীর আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্স মিচেল লি।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিচেল লি জানান চাঙ্গি বিমানবন্দরের নতুন টার্মিনালসহ বড় বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরে দক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য সুযোগ বাড়ানোর ওপর জোর দেন। একইসঙ্গে তিনি কর্মসংস্থান ও বৃত্তিমূলক প্রশিক্ষণকে বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

সিঙ্গাপুরের পক্ষ থেকে বাংলাদেশ সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয় এবং বে টার্মিনাল প্রকল্পে অব্যাহত সহযোগিতার অনুরোধ জানানো হয়।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল অবকাঠামো খাতে সিঙ্গাপুরকে আরও বিনিয়োগের আহ্বান জানান।

উভয় পক্ষ ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। চলতি বছর ঢাকায় পরবর্তী পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা আয়োজনের বিষয়েও তারা একমত হয়েছেন।

এনএন/ ২৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তিতে সিঙ্গাপুরের আগ্রহ প্রকাশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তিতে সিঙ্গাপুরের আগ্রহ প্রকাশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ মার্চ – বাংলাদেশের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনে গভীর আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্স মিচেল লি।বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা হয়।মিচেল লি জানান চাঙ্গি বিমানবন্দরের নতুন টার্মিনালসহ বড় বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরে দক্ষ ও আধা দক্ষ কর্মীদের জন্য সুযোগ বাড়ানোর ওপর জোর দেন। একইসঙ্গে তিনি কর্মসংস্থান ও বৃত্তিমূলক প্রশিক্ষণকে বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।সিঙ্গাপুরের পক্ষ থেকে বাংলাদেশ সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয় এবং বে টার্মিনাল প্রকল্পে অব্যাহত সহযোগিতার অনুরোধ জানানো হয়।প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডিজিটাল অবকাঠামো খাতে সিঙ্গাপুরকে আরও বিনিয়োগের আহ্বান জানান।উভয় পক্ষ ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। চলতি বছর ঢাকায় পরবর্তী পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভা আয়োজনের বিষয়েও তারা একমত হয়েছেন।এনএন/ ২৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×