হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবির অভিযানে অটোরিক্সা তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ নভেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

আব্দুস সালাম, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালি এলাকা থেকে অটোরিক্সা তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (২ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১২ হতে আনুমানিক ৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের আলীখালী এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল আলীখালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে। কিছুক্ষণ পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী একটি সন্দেহভাজন অটোরিক্সা অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশির জন্য সংকেত দেয়া হয়। উক্ত অটো রিক্সাটি বিজিবি অস্থায়ী চেক পোস্টের দিকে আসতে থাকলে অটো রিক্সায় থাকা একজন যাত্রী দ্রুত অটো রিক্সা থেকে লাফ দিয়ে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল অটোরিকশাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে উক্ত যাত্রীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

তিনি আরো জানান, টহলদল উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে বিজিবির অভিযানে অটোরিক্সা তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবির অভিযানে অটোরিক্সা তল্লাশি চালিয়ে ৮০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম, টেকনাফ; কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালি এলাকা থেকে অটোরিক্সা তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (২ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১২ হতে আনুমানিক ৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের আলীখালী এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল আলীখালী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে। কিছুক্ষণ পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী একটি সন্দেহভাজন অটোরিক্সা অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশির জন্য সংকেত দেয়া হয়। উক্ত অটো রিক্সাটি বিজিবি অস্থায়ী চেক পোস্টের দিকে আসতে থাকলে অটো রিক্সায় থাকা একজন যাত্রী দ্রুত অটো রিক্সা থেকে লাফ দিয়ে দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল অটোরিকশাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে উক্ত যাত্রীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরো জানান, টহলদল উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×