হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে ধুয়ে দিলেন ইউসুফ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ২৭ জানুয়ারি – পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কঠোর সমালোচনা করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার পর তিনি আইসিসির ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারত থেকে তাদের ম্যাচগুলো অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরানোর দাবি করেছিল। কিন্তু আইসিসি জানিয়েছিল, তাদের ভারতেই খেলতে হবে। বাংলাদেশের অনড় অবস্থানের কারণে তাদের বাদ দেওয়া হয়।

আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ পর্যালোচনা করেছিল, কিন্তু যৌক্তিক কোনো শঙ্কা তারা খুঁজে পাননি। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে তারা। এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ইউসুফ। তিনি বাংলাদেশের বিশাল টেলিভিশন দর্শকসংখ্যার কথাও তুলে ধরেছেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

ইউসুফ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সম্মিলিত ক্রিকেট দর্শক সংখ্যা মোটামুটি বাংলাদেশের একক দর্শকসংখ্যার সমান। ১০টি দেশ মিলে: ১৭৮ মিলিয়ন। এককভাবে বাংলাদেশ: ১৭৬ মিলিয়ন।’

ইউসুফ আইসিসির শাসনব্যবস্থা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, প্রভাব-প্রতিপত্তি বা সুবিধা বেছে বেছে দেওয়া ভিত্তিতে ক্রিকেট পরিচালনা করা উচিত নয়।

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী দর্শকদের দ্বারা পরিচালিত খেলায় বাংলাদেশের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করা ধারাবাহিকতা এবং সুশাসন নিয়ে প্রশ্ন তোলে। যখন সুবিধা দেওয়া নির্বাচনমূলক হয়, তখন ন্যায্যতা হারায়। ক্রিকেট প্রভাব দ্বারা পরিচালিত হতে পারে না—এটি কেবল নীতি দ্বারা পরিচালিত হওয়া উচিত।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে ধুয়ে দিলেন ইউসুফ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে ধুয়ে দিলেন ইউসুফ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২৭ জানুয়ারি – পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কঠোর সমালোচনা করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার পর তিনি আইসিসির ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারত থেকে তাদের ম্যাচগুলো অন্য আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরানোর দাবি করেছিল। কিন্তু আইসিসি জানিয়েছিল, তাদের ভারতেই খেলতে হবে। বাংলাদেশের অনড় অবস্থানের কারণে তাদের বাদ দেওয়া হয়।আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ পর্যালোচনা করেছিল, কিন্তু যৌক্তিক কোনো শঙ্কা তারা খুঁজে পাননি। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে তারা। এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ইউসুফ। তিনি বাংলাদেশের বিশাল টেলিভিশন দর্শকসংখ্যার কথাও তুলে ধরেছেন।ইউসুফ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সম্মিলিত ক্রিকেট দর্শক সংখ্যা মোটামুটি বাংলাদেশের একক দর্শকসংখ্যার সমান। ১০টি দেশ মিলে: ১৭৮ মিলিয়ন। এককভাবে বাংলাদেশ: ১৭৬ মিলিয়ন।’ইউসুফ আইসিসির শাসনব্যবস্থা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, প্রভাব-প্রতিপত্তি বা সুবিধা বেছে বেছে দেওয়া ভিত্তিতে ক্রিকেট পরিচালনা করা উচিত নয়।তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী দর্শকদের দ্বারা পরিচালিত খেলায় বাংলাদেশের যৌক্তিক নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করা ধারাবাহিকতা এবং সুশাসন নিয়ে প্রশ্ন তোলে। যখন সুবিধা দেওয়া নির্বাচনমূলক হয়, তখন ন্যায্যতা হারায়। ক্রিকেট প্রভাব দ্বারা পরিচালিত হতে পারে না—এটি কেবল নীতি দ্বারা পরিচালিত হওয়া উচিত।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×