হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাইডেন-সুনাক বৈঠক, আর্থিক সহযোগিতার ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ জুন ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ০৯ জুন – মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বৃহস্পতিবার (৮ জুন) হোয়াইট হাউসে তাদের এ দ্বিপাক্ষিক বৈঠক হয়।

আরও পড়ুন

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বাতিল

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন তারা।
বৈঠকের পর তারা (বাইডেন-সুনাক) আটলান্টিক ঘোষণাপত্র জারি করেন। এটি একটি অর্থনীতিভিত্তিক চুক্তি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে তার গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক আলোচনা হয়েছে। তারা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও ইউক্রেনকে দেওয়া সমর্থনের বিষয়ে।

বাইডেন বলেন, তারা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে এবং ভবিষ্যতের রূপদানকারী সহযোগিতা প্রসারিত করার জন্য গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক বৈঠক করেছেন।

তিনি আরও বলেন, তারা দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রযুক্তি এবং অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

বাইডেন বলেন, চুক্তিটি পরিচ্ছন্ন শক্তি, উদীয়মান প্রযুক্তি যা জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া চুক্তিটি গুরুত্বপূর্ণ খনিজগুলোর সরবরাহ চেইনকে শক্তিশালী করার মতো বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করবে।

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে বৈঠক করলেন ঋষি সুনাক। তবে সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর এ নিয়ে চারবার বাইডেনের সঙ্গে বৈঠক করলেন।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৯ জুন ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাইডেন-সুনাক বৈঠক, আর্থিক সহযোগিতার ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাইডেন-সুনাক বৈঠক, আর্থিক সহযোগিতার ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ জুন ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৯ জুন – মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার (৮ জুন) হোয়াইট হাউসে তাদের এ দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন তারা।বৈঠকের পর তারা (বাইডেন-সুনাক) আটলান্টিক ঘোষণাপত্র জারি করেন। এটি একটি অর্থনীতিভিত্তিক চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে তার গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক আলোচনা হয়েছে। তারা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও ইউক্রেনকে দেওয়া সমর্থনের বিষয়ে। বাইডেন বলেন, তারা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে এবং ভবিষ্যতের রূপদানকারী সহযোগিতা প্রসারিত করার জন্য গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক বৈঠক করেছেন। তিনি আরও বলেন, তারা দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রযুক্তি এবং অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। বাইডেন বলেন, চুক্তিটি পরিচ্ছন্ন শক্তি, উদীয়মান প্রযুক্তি যা জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া চুক্তিটি গুরুত্বপূর্ণ খনিজগুলোর সরবরাহ চেইনকে শক্তিশালী করার মতো বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করবে। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে বৈঠক করলেন ঋষি সুনাক। তবে সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর এ নিয়ে চারবার বাইডেনের সঙ্গে বৈঠক করলেন। সূত্র: বাংলানিউজআইএ/ ০৯ জুন ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×