হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাধার মুখে যুক্তরাষ্ট্রের তিন শহর থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০১ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের তিন শহর থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শহরগুলোতে সামরিক বাহিনী মোতায়েনের কারণে একাধিক আইনি বাধার পর ট্রাম্প বুধবার জানিয়েছেন যে, তিনি শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সৈন্য প্রত্যাহার করছেন। খবর এএফপির।

এই রিপাবলিকান নেতা ক্ষমতায় আসার প্রথম বছরেই ডেমোক্র্যাট পরিচালিত বেশ কয়েকটি শহরে সৈন্য পাঠিয়েছিলেন। এই পদক্ষেপকে অবৈধ অভিবাসন এবং অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বলে অভিহিত করেন তিনি।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫

স্থানীয় নেতারা এই পদক্ষেপগুলোকে কর্তৃত্ববাদী সীমালঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন এবং সফল আইনি চ্যালেঞ্জ শুরু করেছেন। গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট শিকাগো ন্যাশনাল গার্ড মোতায়েনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেন, আমরা শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছি। যদিও এই শহরগুলোতে এই মহান দেশপ্রেমিক সৈন্যরা থাকার কারণে অপরাধ ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল।

নববর্ষের আগের দিন দেওয়া বার্তায় ট্রাম্প বলেন যে, যদি ফেডারেল সরকার হস্তক্ষেপ না করতো তাহলে এই তিন শহরই ধ্বংস হয়ে যেতো।

৭৯ বছর বয়সী এই বিলিয়নেয়ার এবং প্রাক্তন রিয়েলিটি তারকা রাজধানী ওয়াশিংটন এবং টেনেসির মেমফিসে ন্যাশনাল গার্ড সৈন্য পাঠিয়েছেন এবং তাদের সান ফ্রান্সিসকোতে পাঠানোর হুমকি দিয়েছিলেন।

কিন্তু আদালতের রায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যাওয়ায় সাম্প্রতিক সপ্তাহে শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে কিছু সৈন্য প্রত্যাহার শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাধার মুখে যুক্তরাষ্ট্রের তিন শহর থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাধার মুখে যুক্তরাষ্ট্রের তিন শহর থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০১ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের তিন শহর থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শহরগুলোতে সামরিক বাহিনী মোতায়েনের কারণে একাধিক আইনি বাধার পর ট্রাম্প বুধবার জানিয়েছেন যে, তিনি শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সৈন্য প্রত্যাহার করছেন। খবর এএফপির।এই রিপাবলিকান নেতা ক্ষমতায় আসার প্রথম বছরেই ডেমোক্র্যাট পরিচালিত বেশ কয়েকটি শহরে সৈন্য পাঠিয়েছিলেন। এই পদক্ষেপকে অবৈধ অভিবাসন এবং অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বলে অভিহিত করেন তিনি।স্থানীয় নেতারা এই পদক্ষেপগুলোকে কর্তৃত্ববাদী সীমালঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন এবং সফল আইনি চ্যালেঞ্জ শুরু করেছেন। গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট শিকাগো ন্যাশনাল গার্ড মোতায়েনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেন, আমরা শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড প্রত্যাহার করছি। যদিও এই শহরগুলোতে এই মহান দেশপ্রেমিক সৈন্যরা থাকার কারণে অপরাধ ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল।নববর্ষের আগের দিন দেওয়া বার্তায় ট্রাম্প বলেন যে, যদি ফেডারেল সরকার হস্তক্ষেপ না করতো তাহলে এই তিন শহরই ধ্বংস হয়ে যেতো।৭৯ বছর বয়সী এই বিলিয়নেয়ার এবং প্রাক্তন রিয়েলিটি তারকা রাজধানী ওয়াশিংটন এবং টেনেসির মেমফিসে ন্যাশনাল গার্ড সৈন্য পাঠিয়েছেন এবং তাদের সান ফ্রান্সিসকোতে পাঠানোর হুমকি দিয়েছিলেন।কিন্তু আদালতের রায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যাওয়ায় সাম্প্রতিক সপ্তাহে শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে কিছু সৈন্য প্রত্যাহার শুরু করেছে ট্রাম্প প্রশাসন।সূত্র: জাগো নিউজএনএন/ ০১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×