হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন

রিমন পালিত :বান্দরবান প্রতিনিধি :

পার্বত্য অঞ্চলে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্যে বান্দরবানে সেনা রিজিয়ন কর্তৃক দুর্গম অঞ্চলের কলেজ পড়ুয়া নবীন ছাত্র-ছাত্রীদের মাঝে প্রয়োজনীয় বই বিতরণ করা হয়েছে।

আজ শনিবার ১৬ ই সেপ্টেম্বর সকালে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে বান্দরবান জেলার সকল সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে
বিনামূল্যে এই বই বিতরণ করা হয়।

এই সময় – সর্বমোট বারটি সম্প্রদায়ের ৪০০ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রায় ৫৬০০ টি প্রয়োজনীয় নতুন বই বিতরণ করা।

আরও পড়ুন

মিয়ানমারে পাচারকালে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার কেজি সিমেন্টসহ পাচারকারী আটক ৪

বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি। এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি,মেজর শায়েখ উজ জামান(জিএসও-২)।এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দূরদূরান্ত হতে আগত শিক্ষার্থী বৃন্দ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি,পিএইচডি মহোদয় বলেন, বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে,দুর্গম অঞ্চলের স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের শিক্ষার্জনে আরো বেশি আগ্রহী করার লক্ষ্যে ছাত্রছাত্রীদের মাঝে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ হতে নতুন বই বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আমরা চাই কোন শিশু নিরক্ষর না থাকুক এবং তাদের অভিভাবকরা বাচ্চাকে স্কুলে পাঠাক এ জন্য বান্দরবান সেনা রিজিয়ন সবসময় সর্বাত্মক সহযোগিতা করে আসছে এবং আসবে। আর শুধু প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাতেই যেন কোন ছাত্র-ছাত্রী ঝরে না পড়ে সে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেই আজকের এই কলেজ পড়ুয়া নবীন ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে চলমান এই মহতী উদ্যোগগুলো পরবর্তীতেও অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৩ অপরাহ্ন
Print Image
রিমন পালিত :বান্দরবান প্রতিনিধি : পার্বত্য অঞ্চলে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্যে বান্দরবানে সেনা রিজিয়ন কর্তৃক দুর্গম অঞ্চলের কলেজ পড়ুয়া নবীন ছাত্র-ছাত্রীদের মাঝে প্রয়োজনীয় বই বিতরণ করা হয়েছে। আজ শনিবার ১৬ ই সেপ্টেম্বর সকালে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে বান্দরবান জেলার সকল সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে এই বই বিতরণ করা হয়। এই সময় - সর্বমোট বারটি সম্প্রদায়ের ৪০০ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রায় ৫৬০০ টি প্রয়োজনীয় নতুন বই বিতরণ করা। বই বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি। এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি,মেজর শায়েখ উজ জামান(জিএসও-২)।এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দূরদূরান্ত হতে আগত শিক্ষার্থী বৃন্দ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি,পিএইচডি মহোদয় বলেন, বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে,দুর্গম অঞ্চলের স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের শিক্ষার্জনে আরো বেশি আগ্রহী করার লক্ষ্যে ছাত্রছাত্রীদের মাঝে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ হতে নতুন বই বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা চাই কোন শিশু নিরক্ষর না থাকুক এবং তাদের অভিভাবকরা বাচ্চাকে স্কুলে পাঠাক এ জন্য বান্দরবান সেনা রিজিয়ন সবসময় সর্বাত্মক সহযোগিতা করে আসছে এবং আসবে। আর শুধু প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাতেই যেন কোন ছাত্র-ছাত্রী ঝরে না পড়ে সে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেই আজকের এই কলেজ পড়ুয়া নবীন ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে চলমান এই মহতী উদ্যোগগুলো পরবর্তীতেও অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×