হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘বিএনপি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


কুমিল্লা, ২৭ নভেম্বর – আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, ‘বিএনপি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে।’

আজ মঙ্গলবার বিকেল ৩টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

দাউদকান্দির গৌরীপুরে মডেল পৌরসভা প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ‘দাউদকান্দি-তিতাস উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এই এলাকায় সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।’

সারা দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা সারা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করছেন। সেই সুফল সারা দেশের মানুষ পেতে শুরু করেছে। শেখ হাসিনার এই অগ্রযাত্রাকে থামাতে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু সকল ষড়যন্ত্রের বাধা পেরিয়ে শেখ হাসিনা এখন বিশ্বনেতাদের উদাহরণ হয়েছেন। সকল ষড়যন্ত্র এড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বিপুল ভোটে নির্বাচিত হবে।’

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আবদুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, উত্তর জেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার তালুকদার, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস সুমন প্রমুখ।

সূত্র : আমাদের সময়
এন এ/ ২৭ নভেম্বর

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘বিএনপি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘বিএনপি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ২৭ নভেম্বর – আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, ‘বিএনপি আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে।’ আজ মঙ্গলবার বিকেল ৩টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দাউদকান্দির গৌরীপুরে মডেল পৌরসভা প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ‘দাউদকান্দি-তিতাস উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এই এলাকায় সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।’ সারা দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা সারা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করছেন। সেই সুফল সারা দেশের মানুষ পেতে শুরু করেছে। শেখ হাসিনার এই অগ্রযাত্রাকে থামাতে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু সকল ষড়যন্ত্রের বাধা পেরিয়ে শেখ হাসিনা এখন বিশ্বনেতাদের উদাহরণ হয়েছেন। সকল ষড়যন্ত্র এড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে বিপুল ভোটে নির্বাচিত হবে।’ দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আবদুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, উত্তর জেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার তালুকদার, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এস সুমন প্রমুখ। সূত্র : আমাদের সময়এন এ/ ২৭ নভেম্বর

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×