হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন


শরীয়তপুর, ২৯ আগস্ট – মসজিদের মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে গত বুধবার শরীয়তপুরের বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আলমাস সরদার নামের একজনকে প্রধান আসামী করে জাজিরা থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই দানেশ সরদার।

তবে ঘটনার একদিন পর আলমাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে একই ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

পুলিশ জানায়, স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বজনরা মরদেহটি আলমাস সরদারের বলে শনাক্ত করেন। পরপর দুই দিনে দুই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আলমাস ছাড়াও ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা দায়ের করে হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] শরীয়তপুর, ২৯ আগস্ট – মসজিদের মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে গত বুধবার শরীয়তপুরের বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আলমাস সরদার নামের একজনকে প্রধান আসামী করে জাজিরা থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই দানেশ সরদার।তবে ঘটনার একদিন পর আলমাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে একই ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের স্বজনরা মরদেহটি আলমাস সরদারের বলে শনাক্ত করেন। পরপর দুই দিনে দুই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।উল্লেখ্য, বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আলমাস ছাড়াও ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা দায়ের করে হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×