হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিখ্যাত অভিনেতা জেমস আর্ল জোন্স মারা গেছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন


নিউইয়র্কে ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন মার্কিন অভিনেতা জেমস আর্ল জোনস। জোনস ‘স্টার ওয়ার্স’ সিরিজে ডার্থ ভেডারের ভয়েসের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ছিলেন।

ডেডলাইন সূত্রে জানা গেছে, অভিনেতার প্রতিনিধি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।

জেমস আর্ল জোনস শুধু ডার্থ ভেডারের কণ্ঠস্বরই দেননি, পাশাপাশি তিনি হলিউডের একাধিক কালজয়ী চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। তার অন্যতম জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে স্ট্যানলি কুব্রিকের ‘ড. স্ট্রেঞ্জলাভ অপ হাউ আই লার্নড টু ‍স্টপ ওরিং এন্ড লাভ দ্য বম্ব’ (১৯৬৩), কোনান দ্য বার্বারিয়ান (১৯৮২), কামিং টু আমেরিকা (১৯৮৮), সামার্সবি (১৯৯৩)। দ্য লায়ন কিং (১৯৯৪) চলচ্চিত্রে তিদনি মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন ।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

১৯৭০ সালের ‘দ্য গ্রেট হোয়াইট হোপ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি ১৯৭১ সালে অস্কার মনোনয়ন পান। পরে ২০১২ সালে সিনেমার অসাধারণ অবদানের জন্য তাকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি জিতেছেন একাধিক পুরস্কার। যার মধ্যে একটি গোল্ডেন গ্লোব, দুটি এমি এবং একটি টনি অ্যাওয়ার্ড অন্যতম।

জেমস আর্ল জোনস তার অসামান্য প্রতিভা দিয়ে দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা দখল করে নিয়েছিলেন। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।

আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বিখ্যাত অভিনেতা জেমস আর্ল জোন্স মারা গেছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিখ্যাত অভিনেতা জেমস আর্ল জোন্স মারা গেছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নিউইয়র্কে ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন মার্কিন অভিনেতা জেমস আর্ল জোনস। জোনস ‘স্টার ওয়ার্স’ সিরিজে ডার্থ ভেডারের ভয়েসের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ছিলেন।ডেডলাইন সূত্রে জানা গেছে, অভিনেতার প্রতিনিধি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।জেমস আর্ল জোনস শুধু ডার্থ ভেডারের কণ্ঠস্বরই দেননি, পাশাপাশি তিনি হলিউডের একাধিক কালজয়ী চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। তার অন্যতম জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছে স্ট্যানলি কুব্রিকের ‘ড. স্ট্রেঞ্জলাভ অপ হাউ আই লার্নড টু ‍স্টপ ওরিং এন্ড লাভ দ্য বম্ব’ (১৯৬৩), কোনান দ্য বার্বারিয়ান (১৯৮২), কামিং টু আমেরিকা (১৯৮৮), সামার্সবি (১৯৯৩)। দ্য লায়ন কিং (১৯৯৪) চলচ্চিত্রে তিদনি মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন ।১৯৭০ সালের ‘দ্য গ্রেট হোয়াইট হোপ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি ১৯৭১ সালে অস্কার মনোনয়ন পান। পরে ২০১২ সালে সিনেমার অসাধারণ অবদানের জন্য তাকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি জিতেছেন একাধিক পুরস্কার। যার মধ্যে একটি গোল্ডেন গ্লোব, দুটি এমি এবং একটি টনি অ্যাওয়ার্ড অন্যতম।জেমস আর্ল জোনস তার অসামান্য প্রতিভা দিয়ে দর্শকদের হৃদয়ে এক বিশেষ জায়গা দখল করে নিয়েছিলেন। তার মৃত্যুর খবরে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।আইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×