হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিছানায় দু’মেয়ের লাশ, রশিতে ঝুলছিল মা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ১১:২২ অপরাহ্ন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে বিছানায় দু’শিশু সন্তানের লাশের সাথে মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার পুলিশ মরদেহগুলো বাড়িসহ ঘিরে রেখেছে বলে জানিয়েছেন পরিদর্শক (ওসি) মো. আবদুল হালিম। সিআইডির ক্রাইমসিন টিম আসার অপেক্ষায় রয়েছেন বলে উল্লেখ করেন ওসি।

জানা যায়, ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন অফিস কৈলাষের ঘোনা গ্রামের বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে শহিদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত পাওয়া যায় তার স্ত্রী জিসান আকতারকে (২৫)। বিছানায় পাওয়া যায় দু’মেয়ে সাইফা শহিদ জাবিন (৫) ও সাইফা শহিদ জেরিনের (২) মরহেদ।

ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূর মোহাম্মদ বলেন, শহিদুল হক ও তার ভাই জিয়াউল হক লবণের ব্যবসা করেন। বুধবার সকালে লবণ নিয়ে শহিদুল হক মহেশখালী গেছেন বলে জেনেছি। সন্ধ্যায় আমরা যখন পুলিশসহ ঘটনাস্থলে যাই তখনও শহিদুল হক কর্মস্থল থেকে ফিরেননি।

ওসি আবদুল হালিম বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে সন্ধ্যা ছয়টার সময় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় দুই মেয়ের লাশ বিছানায় পড়েছিল এবং মা ফ্যানের সাথে বাঁধা রশিতে ঝুলছিল। ঘটনার কারণ জানা যায়নি। সেজন্য সিআইডির ক্রাইমসিন টিমকে খবর দেওয়া হয়েছে। তারা বিষয়টি নিয়ে অনুসন্ধান করবেন।

আরও পড়ুন

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

তিনি আরও বলেন, শহিদুল হক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অল্প সময়ে ব্যবসায় সফলতা পেয়ে তার পরিবার ভালোই চলতো। কিন্তু পরিবারে কোন ধরণের কলহ ছিলো এমনটি জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মেয়েদের বিষ খাইয়ে মারার পর নিজেই ফাঁসিতে ঝুললো শহিদুল হকের স্ত্রী।

ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, দ্বিতল বাড়িতে জিয়াউল হক নিচে ও শহিদুল হক উপরে থাকতেন। শহিদুলের শোবার ঘরেই মা-মেয়ের মরদেহগুলো পাওয়া গেছে। পুলিশকে মরদেহ উদ্ধার করতে না দিয়ে সিআইডির অপেক্ষা করছেন মেয়ের বাবার পরিবার।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বিছানায় দু’মেয়ের লাশ, রশিতে ঝুলছিল মা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিছানায় দু’মেয়ের লাশ, রশিতে ঝুলছিল মা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ১১:২২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে বিছানায় দু’শিশু সন্তানের লাশের সাথে মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার পুলিশ মরদেহগুলো বাড়িসহ ঘিরে রেখেছে বলে জানিয়েছেন পরিদর্শক (ওসি) মো. আবদুল হালিম। সিআইডির ক্রাইমসিন টিম আসার অপেক্ষায় রয়েছেন বলে উল্লেখ করেন ওসি। জানা যায়, ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন অফিস কৈলাষের ঘোনা গ্রামের বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে শহিদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের কক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত পাওয়া যায় তার স্ত্রী জিসান আকতারকে (২৫)। বিছানায় পাওয়া যায় দু’মেয়ে সাইফা শহিদ জাবিন (৫) ও সাইফা শহিদ জেরিনের (২) মরহেদ। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূর মোহাম্মদ বলেন, শহিদুল হক ও তার ভাই জিয়াউল হক লবণের ব্যবসা করেন। বুধবার সকালে লবণ নিয়ে শহিদুল হক মহেশখালী গেছেন বলে জেনেছি। সন্ধ্যায় আমরা যখন পুলিশসহ ঘটনাস্থলে যাই তখনও শহিদুল হক কর্মস্থল থেকে ফিরেননি। ওসি আবদুল হালিম বলেন, স্থানীয় সূত্রে খবর পেয়ে সন্ধ্যা ছয়টার সময় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় দুই মেয়ের লাশ বিছানায় পড়েছিল এবং মা ফ্যানের সাথে বাঁধা রশিতে ঝুলছিল। ঘটনার কারণ জানা যায়নি। সেজন্য সিআইডির ক্রাইমসিন টিমকে খবর দেওয়া হয়েছে। তারা বিষয়টি নিয়ে অনুসন্ধান করবেন। তিনি আরও বলেন, শহিদুল হক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অল্প সময়ে ব্যবসায় সফলতা পেয়ে তার পরিবার ভালোই চলতো। কিন্তু পরিবারে কোন ধরণের কলহ ছিলো এমনটি জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মেয়েদের বিষ খাইয়ে মারার পর নিজেই ফাঁসিতে ঝুললো শহিদুল হকের স্ত্রী। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, দ্বিতল বাড়িতে জিয়াউল হক নিচে ও শহিদুল হক উপরে থাকতেন। শহিদুলের শোবার ঘরেই মা-মেয়ের মরদেহগুলো পাওয়া গেছে। পুলিশকে মরদেহ উদ্ধার করতে না দিয়ে সিআইডির অপেক্ষা করছেন মেয়ের বাবার পরিবার।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×