হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশেষ আদালতে হবে ইমরান খানের শুনানি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ মে ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ১০ মে – আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের শুনানি হবে বিশেষ আদালতে। নিরাপত্তা হুমকির কারণেই ইমরান খানকে আদালতে আনা হবে না। হেফাজতে থাকা অবস্থায় বুধবার নির্ধারিত শুনানি হবে বলে জানিয়েছেন ইসলামাবাদের প্রধান কমিশনার।

একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, গ্রেপ্তারের পর ইমরানকে ইসলামাবাদ পুলিশ লাইন্সের পুলিশ লাইন্স গেস্ট হাউজেই আটক করে রাখা হয়েছে। সেখানে তার মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। কাভারেজের জন্য বিচারকদের অনুমতি সাপেক্ষে প্রবেশের অনুমতি থাকবে।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

এদিকে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী অভিযোগ করে বলেন, মক্কেলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে দেয়া হয়নি তাকে। ইমরান সমর্থকদের দূরে রাখতেই এ ব্যবস্থা নিয়েছে পুলিশ।

ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)-এর পরোয়ানার ভিত্তিতে। ১ মে সংস্থাটির চেয়ারম্যান লে. জেনারেল (অব.) নাজির আহমেদ বাট এই পরোয়ানা জারি করেন। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি অর্ডিন্যান্স ১৯৯৯-এর ৯ এ ধারায় ইমরানকে কাস্টডিতে নেয়া হয়।

পিটিআই প্রধানের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সূত্রটি জানায়, ইমরান খানকে এনএবির রাওয়ালপিন্ডি/ইসলামাবাদ আঞ্চলিক সদর দপ্তরে আটক করা হয়েছে। তার প্রতি ‘কঠোর আচরণ’ করা হবে না, বরং তাকে কেবল এই মামলায় জড়িত থাকার এবং আর্থিক সুবিধা চাওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা সকাল থেকেই পুলিশ সদরদপ্তরের সামনে জড়ো হয়েছে। তাদের সামাল দিতে সেখানে আছে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ। কেবল ইসলামাবাদ নয়, ইমরানের গ্রেপ্তারের প্রতিবাদে পুরো পাকিস্তানজুড়ে চলছে বিক্ষোভ-সংঘাত।

এ পরিস্থিতিতে পাঞ্জাবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মোবাইল ইন্টারনেট সীমিত করার পাশাপাশি সোশাল মিডিয়া ব্যবহারের পথ আটকে দেয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১০ মে ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিশেষ আদালতে হবে ইমরান খানের শুনানি first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশেষ আদালতে হবে ইমরান খানের শুনানি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশেষ আদালতে হবে ইমরান খানের শুনানি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ মে ২০২৩, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১০ মে – আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেপ্তার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের শুনানি হবে বিশেষ আদালতে। নিরাপত্তা হুমকির কারণেই ইমরান খানকে আদালতে আনা হবে না। হেফাজতে থাকা অবস্থায় বুধবার নির্ধারিত শুনানি হবে বলে জানিয়েছেন ইসলামাবাদের প্রধান কমিশনার। একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছে, গ্রেপ্তারের পর ইমরানকে ইসলামাবাদ পুলিশ লাইন্সের পুলিশ লাইন্স গেস্ট হাউজেই আটক করে রাখা হয়েছে। সেখানে তার মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। কাভারেজের জন্য বিচারকদের অনুমতি সাপেক্ষে প্রবেশের অনুমতি থাকবে। এদিকে ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী অভিযোগ করে বলেন, মক্কেলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে দেয়া হয়নি তাকে। ইমরান সমর্থকদের দূরে রাখতেই এ ব্যবস্থা নিয়েছে পুলিশ। ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)-এর পরোয়ানার ভিত্তিতে। ১ মে সংস্থাটির চেয়ারম্যান লে. জেনারেল (অব.) নাজির আহমেদ বাট এই পরোয়ানা জারি করেন। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি অর্ডিন্যান্স ১৯৯৯-এর ৯ এ ধারায় ইমরানকে কাস্টডিতে নেয়া হয়। পিটিআই প্রধানের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সূত্রটি জানায়, ইমরান খানকে এনএবির রাওয়ালপিন্ডি/ইসলামাবাদ আঞ্চলিক সদর দপ্তরে আটক করা হয়েছে। তার প্রতি ‘কঠোর আচরণ’ করা হবে না, বরং তাকে কেবল এই মামলায় জড়িত থাকার এবং আর্থিক সুবিধা চাওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা সকাল থেকেই পুলিশ সদরদপ্তরের সামনে জড়ো হয়েছে। তাদের সামাল দিতে সেখানে আছে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ। কেবল ইসলামাবাদ নয়, ইমরানের গ্রেপ্তারের প্রতিবাদে পুরো পাকিস্তানজুড়ে চলছে বিক্ষোভ-সংঘাত। এ পরিস্থিতিতে পাঞ্জাবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মোবাইল ইন্টারনেট সীমিত করার পাশাপাশি সোশাল মিডিয়া ব্যবহারের পথ আটকে দেয়া হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নাল এম ইউ/১০ মে ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিশেষ আদালতে হবে ইমরান খানের শুনানি first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×