হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন নিয়ে যা বললেন মেসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭ অপরাহ্ন

বুয়েনোস আইরেস, ০৩ ফেব্রুয়ারি – কাতার বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার প্রশংসা বিশ্বের সব প্রান্ত থেকেই দেখা গেছে। বিশেষ করে আর্জেন্টিনাতে সবচেয়ে বেশি বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

যেহেতু বাংলাদেশের মানুষদের বেশিরভাগই আর্জেন্টিনার সমর্থনে ছিল।
আর এই বিশাল জনগোষ্ঠির আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার পেছনে যে লিওনেল মেসির নাম রয়েছে, তা কারোই অজানা নয়। এবার সেই মেসিই কথা বললেন বাংলাদেশকে নিয়ে। দেশটির নাম উচ্চারণ করতেই উচ্ছ্বসিত হয়ে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা জানিয়েছেন নিজের অনুভূতির কথা।

আর্জেন্টিনার ওলে পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেসি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ আমি দেখেছি (বাংলাদেশের সমর্থন)। সব জায়গায় জার্সি পরিহিত, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীজুড়ে দেখা, সত্যিই অসাধারণ। ’

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

বিশ্বকাপে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস নিয়ে এর আগে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করতে কয়েকদিন পরেই খোলা হবে আর্জেন্টাইন দূতাবাসও। সবকিছু মিলিয়ে ফুটবলে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশিদের এই উচ্ছ্বাস প্রশংসা কুড়াচ্ছে সারা বিশ্বেই।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৩ ফেব্রুয়ারি ২০২৩

 

,

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন নিয়ে যা বললেন মেসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন নিয়ে যা বললেন মেসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বুয়েনোস আইরেস, ০৩ ফেব্রুয়ারি – কাতার বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার প্রশংসা বিশ্বের সব প্রান্ত থেকেই দেখা গেছে। বিশেষ করে আর্জেন্টিনাতে সবচেয়ে বেশি বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু বাংলাদেশের মানুষদের বেশিরভাগই আর্জেন্টিনার সমর্থনে ছিল। আর এই বিশাল জনগোষ্ঠির আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার পেছনে যে লিওনেল মেসির নাম রয়েছে, তা কারোই অজানা নয়। এবার সেই মেসিই কথা বললেন বাংলাদেশকে নিয়ে। দেশটির নাম উচ্চারণ করতেই উচ্ছ্বসিত হয়ে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা জানিয়েছেন নিজের অনুভূতির কথা। আর্জেন্টিনার ওলে পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মেসি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ আমি দেখেছি (বাংলাদেশের সমর্থন)। সব জায়গায় জার্সি পরিহিত, বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্তিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) আমাকে দেখিয়েছিল। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এভাবে পৃথিবীজুড়ে দেখা, সত্যিই অসাধারণ। ’ বিশ্বকাপে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস নিয়ে এর আগে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করতে কয়েকদিন পরেই খোলা হবে আর্জেন্টাইন দূতাবাসও। সবকিছু মিলিয়ে ফুটবলে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশিদের এই উচ্ছ্বাস প্রশংসা কুড়াচ্ছে সারা বিশ্বেই। সূত্র: বাংলানিউজ আইএ/ ০৩ ফেব্রুয়ারি ২০২৩   [ad_2] ,

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×