হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিসিএস পরীক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ এনসিপির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন


ঢাকা, ২৬ নভেম্বর – ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্বর পুলিশি হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শিক্ষা ও গবেষণা সেল। এনসিপি মনে করে, শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ, লাঠিচার্জ, টিয়ারশেল বা যে কোনো ধরনের সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি এবং প্রশ্ন তোলে রাষ্ট্রীয় সংস্থার জবাবদিহিতা নিয়েও।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও শিক্ষা ও গবেষণা সেলের সহ-সম্পাদক মাহাবুব আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এতে বলা হয়, শিক্ষার্থীরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকবার আসা সাপেক্ষে বিষয়টিকে গুরুত্ব দিয়ে এনসিপি থেকে পিএসসিসহ সরকারের দায়িত্বশীলদের কাছে বারবার চেষ্টা করেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির কোনো সুরাহা করা যায়নি। আমরা মনে করছি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হওয়া পিএসসি এবং সরকার চাকরিপ্রার্থীদেরই সবচেয়ে বেশি অবমূল্যায়ন করেছে। আমরা মনে করি, দেশের মেধাবী তরুণ-তরুণীরা জাতির ভবিষ্যৎ সম্পদ। তাদের যৌক্তিক দাবি শুনতে সংলাপই হওয়া উচিত প্রথম পদক্ষেপ, দমনমূলক আচরণ নয়। এ ধরনের ঘটনার ফলে শিক্ষার্থীদের মাঝে ভয়ের পরিবেশ সৃষ্টি হয় এবং রাষ্ট্রের প্রতি আস্থা ক্ষুণ্ন হয়, যা কোনোভাবেই কাম্য নয়।

এতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে তাদের যুক্তিযুক্ত দাবি দ্রুত বিবেচনা করার জন্য।

এনসিপি জানায়, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছি এবং দেশের সব গণতান্ত্রিক শক্তিকে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিসিএস পরীক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ এনসিপির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিসিএস পরীক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ এনসিপির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ নভেম্বর – ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্বর পুলিশি হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শিক্ষা ও গবেষণা সেল। এনসিপি মনে করে, শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ, লাঠিচার্জ, টিয়ারশেল বা যে কোনো ধরনের সহিংসতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি এবং প্রশ্ন তোলে রাষ্ট্রীয় সংস্থার জবাবদিহিতা নিয়েও।মঙ্গলবার (২৫ নভেম্বর) দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও শিক্ষা ও গবেষণা সেলের সহ-সম্পাদক মাহাবুব আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এতে বলা হয়, শিক্ষার্থীরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকবার আসা সাপেক্ষে বিষয়টিকে গুরুত্ব দিয়ে এনসিপি থেকে পিএসসিসহ সরকারের দায়িত্বশীলদের কাছে বারবার চেষ্টা করেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবির কোনো সুরাহা করা যায়নি। আমরা মনে করছি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হওয়া পিএসসি এবং সরকার চাকরিপ্রার্থীদেরই সবচেয়ে বেশি অবমূল্যায়ন করেছে। আমরা মনে করি, দেশের মেধাবী তরুণ-তরুণীরা জাতির ভবিষ্যৎ সম্পদ। তাদের যৌক্তিক দাবি শুনতে সংলাপই হওয়া উচিত প্রথম পদক্ষেপ, দমনমূলক আচরণ নয়। এ ধরনের ঘটনার ফলে শিক্ষার্থীদের মাঝে ভয়ের পরিবেশ সৃষ্টি হয় এবং রাষ্ট্রের প্রতি আস্থা ক্ষুণ্ন হয়, যা কোনোভাবেই কাম্য নয়।এতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে তাদের যুক্তিযুক্ত দাবি দ্রুত বিবেচনা করার জন্য।এনসিপি জানায়, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছি এবং দেশের সব গণতান্ত্রিক শক্তিকে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×