হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে গুলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ ডিসেম্বর ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

শুক্রবার (০৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে বালুখালী ক্যাম্প-৮ ইস্টের বি-৬২ ও বি-৪৯ নং ব্লকের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-সলিম উল্লাহ (৩৩)। তিনি বালুখালী ক্যাম্প-৮ ইস্টের বি-২৪ ব্লকের মোহাম্মদ নুর প্রকাশ ইউনুসের ছেলে। অপরজনের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার রাতে ক্যাম্প-৮ ইস্টের হেড মাঝি মোহাম্মদ রফিককে হত্যার উদ্দেশ্যে ৪০-৫০ জন সন্ত্রাসী তার বাড়ি ঘেরাও করে।

আরও পড়ুন

রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী কারবারি গ্রেফতার, পলাতক দুই ছেলে

খবর পেয়ে ৮ এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশ-পুলিশ বলে চিৎকার করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ৭৩ রাউন্ড গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে দুই রোহিঙ্গা সন্ত্রাসীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। অপর একজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি ম্যাগজিন (১১ রাউন্ড গুলি ভর্তি), শর্টগানের চারটি কার্তুজ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে গুলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে গুলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর ২০২২, ১০:৫২ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। শুক্রবার (০৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে বালুখালী ক্যাম্প-৮ ইস্টের বি-৬২ ও বি-৪৯ নং ব্লকের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-সলিম উল্লাহ (৩৩)। তিনি বালুখালী ক্যাম্প-৮ ইস্টের বি-২৪ ব্লকের মোহাম্মদ নুর প্রকাশ ইউনুসের ছেলে। অপরজনের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার রাতে ক্যাম্প-৮ ইস্টের হেড মাঝি মোহাম্মদ রফিককে হত্যার উদ্দেশ্যে ৪০-৫০ জন সন্ত্রাসী তার বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে ৮ এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশ-পুলিশ বলে চিৎকার করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ৭৩ রাউন্ড গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে দুই রোহিঙ্গা সন্ত্রাসীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। অপর একজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি ম্যাগজিন (১১ রাউন্ড গুলি ভর্তি), শর্টগানের চারটি কার্তুজ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×