হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিসিএস প্রশ্নে এলো আলোচিত আয়নাঘর, শহীদ আবু সাঈদ ও ঐকমত্য কমিশন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন


ঢাকা, ১০ অক্টোবর – ৪৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় আলোচিত ‘আয়নাঘর’ নিয়ে প্রশ্ন ছিল। এ ছাড়া প্রশ্নে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়েও প্রশ্ন আসে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকার কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হয়েছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

পরীক্ষায় বাংলাদেশের জাতীয় দিবস নিয়েও প্রশ্ন করতে দেখা যায়। সেট ২-এর ৭৪ নম্বরে ‘আয়নাঘর কী?’ প্রশ্ন করা হয়। সেট ৩-এর ২৫ নম্বর প্রশ্ন এটি। এই প্রশ্নের উত্তরের অপশনে রয়েছে, ক. ‘স্বচ্ছ কামরা’, খ. ‘পরিবেশবান্ধব কৃষিকাজ’, গ. ‘গোপন কারাগার’ এবং শেষের অপশনে আছে ‘একটি হলিউড মুভি’।

এ প্রশ্নটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুই ধরনের মতামত তৈরি হয়। কেউ বলেন, আয়নাঘর মানে ফ্যাসিস্ট আমলের সেই গোপন কারাগারকেই বুঝানো হয়েছে। আবার আরেক পক্ষ বলেন আয়নাঘর মানে ‘স্বচ্ছ কামরা’ হবে।

অন্য একপ্রশ্নে উঠে এসেছে ঐকমত্য কমিশনের প্রস্তাবনা। সেট ৩-এর ৩৯ নম্বর প্রশ্ন এটি। এতে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? উত্তরের অপশনে (ক) দ্বি-স্তর বিশিষ্ট সংসদ (খ) সংসদের আসন বৃদ্ধি (গ) সংরক্ষিত নারী আসন বাতিল (ঘ) পিআর (PR) চালু করা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১০ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিসিএস প্রশ্নে এলো আলোচিত আয়নাঘর, শহীদ আবু সাঈদ ও ঐকমত্য কমিশন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিসিএস প্রশ্নে এলো আলোচিত আয়নাঘর, শহীদ আবু সাঈদ ও ঐকমত্য কমিশন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ অক্টোবর – ৪৯তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় আলোচিত ‘আয়নাঘর’ নিয়ে প্রশ্ন ছিল। এ ছাড়া প্রশ্নে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়েও প্রশ্ন আসে।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকার কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হয়েছে।পরীক্ষায় বাংলাদেশের জাতীয় দিবস নিয়েও প্রশ্ন করতে দেখা যায়। সেট ২-এর ৭৪ নম্বরে ‘আয়নাঘর কী?’ প্রশ্ন করা হয়। সেট ৩-এর ২৫ নম্বর প্রশ্ন এটি। এই প্রশ্নের উত্তরের অপশনে রয়েছে, ক. ‘স্বচ্ছ কামরা’, খ. ‘পরিবেশবান্ধব কৃষিকাজ’, গ. ‘গোপন কারাগার’ এবং শেষের অপশনে আছে ‘একটি হলিউড মুভি’।এ প্রশ্নটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুই ধরনের মতামত তৈরি হয়। কেউ বলেন, আয়নাঘর মানে ফ্যাসিস্ট আমলের সেই গোপন কারাগারকেই বুঝানো হয়েছে। আবার আরেক পক্ষ বলেন আয়নাঘর মানে ‘স্বচ্ছ কামরা’ হবে।অন্য একপ্রশ্নে উঠে এসেছে ঐকমত্য কমিশনের প্রস্তাবনা। সেট ৩-এর ৩৯ নম্বর প্রশ্ন এটি। এতে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? উত্তরের অপশনে (ক) দ্বি-স্তর বিশিষ্ট সংসদ (খ) সংসদের আসন বৃদ্ধি (গ) সংরক্ষিত নারী আসন বাতিল (ঘ) পিআর (PR) চালু করা।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১০ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×