হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে মুম্বাইয়ে ডুপ্লেক্স বাড়ি পান অরিজিৎ সিং

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২৮ নভেম্বর – বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। কোটি কোটি টাকা উপার্জন করলেও তার জীবনযাপন অতিসাধারণ। পছন্দের গায়ক হওয়ার পাশাপাশি, ‘মাটির মানুষ’ হিসাবে অনুরাগীদের ‘মনের মানুষ’ হয়ে উঠেছেন এই শিল্পী।

আর এই অনুরাগীদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন বলিউডের জনপ্রিয় গায়করা। এদের মধ্যে অন্যতম রাফতার এবং ইক্কা সিং। অরিজিতের উদাত্ত গলায় প্রশংসা করে যিনি অনায়াসে বলতে পারেন, ‘উপার্জনের ক্ষেত্রে বলিপাড়ার প্রথম সারির তারকাদের মধ্যে নিজের নাম লিখিয়েছেন অরিজিৎ। কিন্তু তার জীবনে কোথাও নেই সেই প্রাচুর্যের ছাপ। অরিজিৎ এতটাই অর্থবান যে আমার মতো ১০০ জনকে কিনে ফেলতে পারেন।’

ইক্কা আরও জানান, একবার একটি শো শেষ করে অরিজিৎ প্রেক্ষাগৃহ থেকে বেড়িয়েছেন। তার গাড়ি আসতে একটু বেশি সময় নিচ্ছিল। দেরি না করে একটা অটো ডেকে সেটাতে চড়ে বেরিয়ে যান। এতটাই সাধারণ বলিউডের এই অন্যতম সেরা গায়ক।

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

অরিজিৎ-স্তুতিতে তার সংযোজন, ‘উনি বিয়েতে পারফর্ম করেন না। একবার একজন তাকে প্রচুর জোর করছিলেন বিয়েতে পারফর্ম করার জন্য। শেষমেষ গায়ক তার কাছে পারিশ্রমিক হিসাবে চাইলেন মুম্বাইয়ের একটি ডুপ্লেক্স বাড়ি। সেই লোকও রাজি হয়ে গেলেন। মাত্র এক থেকে দেড় ঘন্টার পারফরম্যান্সের বিনিময়ে গায়ককে ডুপ্লেক্স গিফট করলেন তিনি।’

ইক্কা যোগ করেন, যে কেউ একবার খোঁজ করে দেখতে পারেন মুম্বাইয়ের বুকে একটি ডুপ্লেক্সের মূল্য কত! পাশ থেকে সায় দেন রাফতার।

ইক্কা আরও ফাঁস করলেন, ‘একটি স্টেজ-শো করতে এআর রহমান পারিশ্রমিক হিসাবে নেন ৩ কোটি টাকা। সেখানে অরিজিৎ দক্ষিণা হিসাবে নেন আরও অনেকটাই বেশি। তবে তিনি কিন্তু তাই বলে কলার উঁচিয়ে ঘুরে বেড়ান না।’

চলতি বছরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বাদশা-অরিজিৎ জুটি। থাইল্যান্ডের ব্যাংককে অরিজিতের সঙ্গে একই মঞ্চে শো করেছিলেন ‘বাদশা’। ওই শোয়ের মঞ্চে বাদশার আগেই উঠেছিলেন অরিজিৎ সিং। তিনি দর্শকদের সামনে বাদশাকে স্বাগত জানান। আর তখনই সকলের সামনেই অরিজিতের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় বাদশাকে।

যদিও এই ঘটনায় সেসময় কিছুটা হলেও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন অরিজিৎ। তারপর বাদশাকে হাত ধরে তুলে তাকে জড়িয়ে ধরেন গায়ক।

প্রসঙ্গত, অরিজিতের প্রতি বাদশার মুগ্ধতা নতুন কিছু নয়। ২০২৩-এর সেপ্টেম্বরে এ রাজ্যে এসেছিলেন বাদশা। তারপর এক ফাঁকে সোজা পোঁছে গিয়েছিলেন অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে।

আইএ/ ২৮ নভেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে মুম্বাইয়ে ডুপ্লেক্স বাড়ি পান অরিজিৎ সিং first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে মুম্বাইয়ে ডুপ্লেক্স বাড়ি পান অরিজিৎ সিং

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে মুম্বাইয়ে ডুপ্লেক্স বাড়ি পান অরিজিৎ সিং

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৮ নভেম্বর – বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। কোটি কোটি টাকা উপার্জন করলেও তার জীবনযাপন অতিসাধারণ। পছন্দের গায়ক হওয়ার পাশাপাশি, ‘মাটির মানুষ’ হিসাবে অনুরাগীদের ‘মনের মানুষ’ হয়ে উঠেছেন এই শিল্পী। আর এই অনুরাগীদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন বলিউডের জনপ্রিয় গায়করা। এদের মধ্যে অন্যতম রাফতার এবং ইক্কা সিং। অরিজিতের উদাত্ত গলায় প্রশংসা করে যিনি অনায়াসে বলতে পারেন, ‘উপার্জনের ক্ষেত্রে বলিপাড়ার প্রথম সারির তারকাদের মধ্যে নিজের নাম লিখিয়েছেন অরিজিৎ। কিন্তু তার জীবনে কোথাও নেই সেই প্রাচুর্যের ছাপ। অরিজিৎ এতটাই অর্থবান যে আমার মতো ১০০ জনকে কিনে ফেলতে পারেন।’ ইক্কা আরও জানান, একবার একটি শো শেষ করে অরিজিৎ প্রেক্ষাগৃহ থেকে বেড়িয়েছেন। তার গাড়ি আসতে একটু বেশি সময় নিচ্ছিল। দেরি না করে একটা অটো ডেকে সেটাতে চড়ে বেরিয়ে যান। এতটাই সাধারণ বলিউডের এই অন্যতম সেরা গায়ক। অরিজিৎ-স্তুতিতে তার সংযোজন, ‘উনি বিয়েতে পারফর্ম করেন না। একবার একজন তাকে প্রচুর জোর করছিলেন বিয়েতে পারফর্ম করার জন্য। শেষমেষ গায়ক তার কাছে পারিশ্রমিক হিসাবে চাইলেন মুম্বাইয়ের একটি ডুপ্লেক্স বাড়ি। সেই লোকও রাজি হয়ে গেলেন। মাত্র এক থেকে দেড় ঘন্টার পারফরম্যান্সের বিনিময়ে গায়ককে ডুপ্লেক্স গিফট করলেন তিনি।’ ইক্কা যোগ করেন, যে কেউ একবার খোঁজ করে দেখতে পারেন মুম্বাইয়ের বুকে একটি ডুপ্লেক্সের মূল্য কত! পাশ থেকে সায় দেন রাফতার। ইক্কা আরও ফাঁস করলেন, ‘একটি স্টেজ-শো করতে এআর রহমান পারিশ্রমিক হিসাবে নেন ৩ কোটি টাকা। সেখানে অরিজিৎ দক্ষিণা হিসাবে নেন আরও অনেকটাই বেশি। তবে তিনি কিন্তু তাই বলে কলার উঁচিয়ে ঘুরে বেড়ান না।’ চলতি বছরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন বাদশা-অরিজিৎ জুটি। থাইল্যান্ডের ব্যাংককে অরিজিতের সঙ্গে একই মঞ্চে শো করেছিলেন ‘বাদশা’। ওই শোয়ের মঞ্চে বাদশার আগেই উঠেছিলেন অরিজিৎ সিং। তিনি দর্শকদের সামনে বাদশাকে স্বাগত জানান। আর তখনই সকলের সামনেই অরিজিতের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় বাদশাকে। যদিও এই ঘটনায় সেসময় কিছুটা হলেও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন অরিজিৎ। তারপর বাদশাকে হাত ধরে তুলে তাকে জড়িয়ে ধরেন গায়ক। প্রসঙ্গত, অরিজিতের প্রতি বাদশার মুগ্ধতা নতুন কিছু নয়। ২০২৩-এর সেপ্টেম্বরে এ রাজ্যে এসেছিলেন বাদশা। তারপর এক ফাঁকে সোজা পোঁছে গিয়েছিলেন অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে। আইএ/ ২৮ নভেম্বর ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে মুম্বাইয়ে ডুপ্লেক্স বাড়ি পান অরিজিৎ সিং first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×