হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পড়শী, পাত্র কে?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৪১ অপরাহ্ন


ঢাকা, ১২ জানুয়ারি – সাবরিনা পড়শী। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পান পরিচিতি। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর। স্টেজ শো ছাড়াও তার ব্যস্ততা বেড়েছে গানে। নিয়মিত প্রকাশ করছেন নতুন নতুন গান।

এর মধ্যে জানা গেল, বিয়ের কাজটি সেরে নিয়েছেন পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে তারা দুই প্রতিযোগী। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। ছিল কয়েক মাস। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেয়া হয়।

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।

মেয়ের বিয়ের খবর জানতে চাইলে পড়শীর মা জুলিয়া হাসান গণমাধ্যমকে বললেন, ‘এ বিষয়ে আমরা আপাতত কিছুই বলতে চাই না।’

সম্প্রতি ইমরান মাহমুদুল ও পড়শীর নতুন দ্বৈত গান প্রকাশ পেয়েছে। এ গানের শিরোনাম ‘কথা একটাই’। গানের সাফল্যের পর গত ২৬ ডিসেম্বর পড়শী তার ফেসবুকে লিখেছেন, ‘৫০ লাখ ভিউ মাত্র ১৫ দিনে। ধন্যবাদ, “কথা একটাই” গানটিকে এভাবে ভালোবাসার জন্য।’

আইএ/ ১২ জানুয়ারি ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পড়শী, পাত্র কে?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পড়শী, পাত্র কে?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ জানুয়ারি – সাবরিনা পড়শী। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পান পরিচিতি। এরপর গানে গানে পেরিয়ে গেছে ১৬ বছর। স্টেজ শো ছাড়াও তার ব্যস্ততা বেড়েছে গানে। নিয়মিত প্রকাশ করছেন নতুন নতুন গান।এর মধ্যে জানা গেল, বিয়ের কাজটি সেরে নিয়েছেন পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন।জানা গেছে, পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে তারা দুই প্রতিযোগী। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। ছিল কয়েক মাস। এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেয়া হয়।তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।মেয়ের বিয়ের খবর জানতে চাইলে পড়শীর মা জুলিয়া হাসান গণমাধ্যমকে বললেন, ‘এ বিষয়ে আমরা আপাতত কিছুই বলতে চাই না।’সম্প্রতি ইমরান মাহমুদুল ও পড়শীর নতুন দ্বৈত গান প্রকাশ পেয়েছে। এ গানের শিরোনাম ‘কথা একটাই’। গানের সাফল্যের পর গত ২৬ ডিসেম্বর পড়শী তার ফেসবুকে লিখেছেন, ‘৫০ লাখ ভিউ মাত্র ১৫ দিনে। ধন্যবাদ, “কথা একটাই” গানটিকে এভাবে ভালোবাসার জন্য।’আইএ/ ১২ জানুয়ারি ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×