হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বুধবার দুপুরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘হামুন’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৪ অক্টোবর – ঘূর্ণিঝড় ‘হামুন’ আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। সেই অবস্থায়ই বুধবার সকাল থেকে দুপুর নাগাদ বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ ঢাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এছাড়া উপকূলে হতে পারে তিন থেকে পাঁচ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

মঙ্গলবার (২৪ অক্টোবর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১০) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার সকাল থেকে দুপুর নাগাদ ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করতে পারে।

এছাড়া পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে সাত নম্বর, কক্সবাজার সমুদ্রবন্দরকে ছয় নম্বর ও মোংলা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার সকালে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ অতিপ্রবণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি বুধবার খেপুপাড়া ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রমের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৪ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বুধবার দুপুরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘হামুন’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বুধবার দুপুরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘হামুন’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ অক্টোবর – ঘূর্ণিঝড় ‘হামুন’ আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। সেই অবস্থায়ই বুধবার সকাল থেকে দুপুর নাগাদ বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ ঢাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এছাড়া উপকূলে হতে পারে তিন থেকে পাঁচ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস। মঙ্গলবার (২৪ অক্টোবর) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১০) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার সকাল থেকে দুপুর নাগাদ ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করতে পারে। এছাড়া পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে সাত নম্বর, কক্সবাজার সমুদ্রবন্দরকে ছয় নম্বর ও মোংলা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ অতিপ্রবণ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি বুধবার খেপুপাড়া ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রমের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭৫ থেকে ৮০ কিলোমিটার। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২৪ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×