হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বুয়েটের বিশেষজ্ঞ দল আগুনের ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন


ঢাকা, ১৫ অক্টোবর – রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদামে লাগা আগুন নেভাতে ‘কয়েকদিন লাগতে পারে’ বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

আগুন লাগার প্রায় বারো ঘণ্টা পর মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে ঘটনাস্থলে দাঁড়িয়ে এসব কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫

তিনি বলেন, বুধবার বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মঙ্গলবার সারা রাত সেখানে ফায়ার সার্ভিসের কিছু কর্মী থাকবেন, যাতে আবার আগুন জ্বলে উঠলে তারা ব্যবস্থা নিতে পারেন। এখনো ওখান থেকে ধোঁয়া উঠছে, কারণ ওখানে কেমিক্যাল আছে। আমরা একটু সময় নেব। কারণ ওখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে এবং কম্বিনেশনটা বিভিন্ন ধরনের। কেমিক্যাল দুর্ঘটনা ফেস করতে হয় একটু সময় নিয়ে, এটার একটা প্রটোকল আছে। আমরা সেটা ফলো করছি, হয়ত কয়েকদিন সময় লাগতে পারে। বুধবার সকালে বুয়েটের একটা প্রতিনিধি দল আসবে। তারা দেখার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

জাহেদ কামাল বলেন, এখন এটা যে পরিস্থিতিতে আছে তা আমাদের জন্য আপাতদৃষ্টিতে নিরাপদ মনে হলেও আমাদের সতর্ক থাকতে হবে। আগুন নেভানো আছে। কিন্তু আগুন আবার হয়ত জ্বলে উঠতে পারে। সেজন্য আমরা সতর্ক আছি। আমাদের ফায়ার ফাইটাররা রাতে এখানে থাকবেন যাতে আগুন জ্বলে উঠলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারেন।

এখনো কী আগুন নেভেনি? এমন প্রশ্নে মহপরিচালক বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে, তবে নির্বাপণ বলা যাবে না। এটা অন্য আগুনের মত দ্রুত নির্বাপণ করা যাবে না। দ্রুত করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। টঙ্গীরটাও নেভাতে সাত-আটদিন লেগে গিয়েছিল। আমরা চেষ্টা করছি বোঝার জন্য। তারপর বলতে পারব কতোটুকু সময় লাগবে। আমাদের কাছে স্থানীয় জনগণ ও আমাদের নিজস্ব জনবলের নিরাপত্তা সবার আগে। আমরা চাই না আরও কোনও ক্ষয়ক্ষতি হোক।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বুয়েটের বিশেষজ্ঞ দল আগুনের ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বুয়েটের বিশেষজ্ঞ দল আগুনের ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ অক্টোবর – রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদামে লাগা আগুন নেভাতে ‘কয়েকদিন লাগতে পারে’ বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।আগুন লাগার প্রায় বারো ঘণ্টা পর মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে ঘটনাস্থলে দাঁড়িয়ে এসব কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।তিনি বলেন, বুধবার বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মঙ্গলবার সারা রাত সেখানে ফায়ার সার্ভিসের কিছু কর্মী থাকবেন, যাতে আবার আগুন জ্বলে উঠলে তারা ব্যবস্থা নিতে পারেন। এখনো ওখান থেকে ধোঁয়া উঠছে, কারণ ওখানে কেমিক্যাল আছে। আমরা একটু সময় নেব। কারণ ওখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে এবং কম্বিনেশনটা বিভিন্ন ধরনের। কেমিক্যাল দুর্ঘটনা ফেস করতে হয় একটু সময় নিয়ে, এটার একটা প্রটোকল আছে। আমরা সেটা ফলো করছি, হয়ত কয়েকদিন সময় লাগতে পারে। বুধবার সকালে বুয়েটের একটা প্রতিনিধি দল আসবে। তারা দেখার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।জাহেদ কামাল বলেন, এখন এটা যে পরিস্থিতিতে আছে তা আমাদের জন্য আপাতদৃষ্টিতে নিরাপদ মনে হলেও আমাদের সতর্ক থাকতে হবে। আগুন নেভানো আছে। কিন্তু আগুন আবার হয়ত জ্বলে উঠতে পারে। সেজন্য আমরা সতর্ক আছি। আমাদের ফায়ার ফাইটাররা রাতে এখানে থাকবেন যাতে আগুন জ্বলে উঠলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারেন।এখনো কী আগুন নেভেনি? এমন প্রশ্নে মহপরিচালক বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে, তবে নির্বাপণ বলা যাবে না। এটা অন্য আগুনের মত দ্রুত নির্বাপণ করা যাবে না। দ্রুত করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। টঙ্গীরটাও নেভাতে সাত-আটদিন লেগে গিয়েছিল। আমরা চেষ্টা করছি বোঝার জন্য। তারপর বলতে পারব কতোটুকু সময় লাগবে। আমাদের কাছে স্থানীয় জনগণ ও আমাদের নিজস্ব জনবলের নিরাপত্তা সবার আগে। আমরা চাই না আরও কোনও ক্ষয়ক্ষতি হোক। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×