হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিতে রেড অ্যালার্ট জারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৪ আগস্ট ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ০১ আগস্ট – ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টিপাতের কারণে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বৃষ্টিপাত আরও অব্যাহত থাকার সম্ভাবনা থাকায় সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ও বন্ধ করে দেয়া হয়েছে সব স্কুল। বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) দিল্লিতে রেড অ্যালার্ট জারি পর সব বাসিন্দাদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হবার পরামর্শ দিয়েছে। এছাড়া দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি বুধবার সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

ব্যাপক বৃষ্টির কারণে দিল্লি-নয়ডা এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া মেহরাউলি-ছত্তারপুর সড়কের যাত্রীরা প্রবল বৃষ্টির কারণে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তায় আটকে থাকার দাবি করেছেন। অন্যদিকে দিল্লির গাজীপুরে খোদা কলোনি এলাকায় পা পিছলে ড্রেনে পড়ে তনুজা (২২) নামে এক নারী তার ৩ বছরের সন্তানের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায় একটি বাড়ি ধসে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

কদিন ধরেই দিল্লিতে ভারী বৃষ্টিতে ব্যাপক ভোগান্তি হচ্ছে মানুষের। এর মধ্যে গত শনিবার একটি কোচিং সেন্টারের বেজমেন্টে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই ঘটনায় বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে কেরালা রাজ্যে ভারী বর্ষণে ব্যাপক ভূমিধস হয়েছে মঙ্গলবার। সেতু ধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড়। প্রাণ গেছে দেড়শতাধিক মানুষের।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০১ আগস্ট ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিতে রেড অ্যালার্ট জারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিতে রেড অ্যালার্ট জারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৪ আগস্ট ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০১ আগস্ট – ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টিপাতের কারণে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বৃষ্টিপাত আরও অব্যাহত থাকার সম্ভাবনা থাকায় সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ও বন্ধ করে দেয়া হয়েছে সব স্কুল। বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) দিল্লিতে রেড অ্যালার্ট জারি পর সব বাসিন্দাদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হবার পরামর্শ দিয়েছে। এছাড়া দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি বুধবার সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।ব্যাপক বৃষ্টির কারণে দিল্লি-নয়ডা এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া মেহরাউলি-ছত্তারপুর সড়কের যাত্রীরা প্রবল বৃষ্টির কারণে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তায় আটকে থাকার দাবি করেছেন। অন্যদিকে দিল্লির গাজীপুরে খোদা কলোনি এলাকায় পা পিছলে ড্রেনে পড়ে তনুজা (২২) নামে এক নারী তার ৩ বছরের সন্তানের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর দিল্লির সবজি মান্ডি এলাকায় একটি বাড়ি ধসে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।কদিন ধরেই দিল্লিতে ভারী বৃষ্টিতে ব্যাপক ভোগান্তি হচ্ছে মানুষের। এর মধ্যে গত শনিবার একটি কোচিং সেন্টারের বেজমেন্টে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। ওই ঘটনায় বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।এদিকে কেরালা রাজ্যে ভারী বর্ষণে ব্যাপক ভূমিধস হয়েছে মঙ্গলবার। সেতু ধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনাড়। প্রাণ গেছে দেড়শতাধিক মানুষের।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০১ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×