হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরাবন্দি আলিয়া, ‘জঘন্য’ ঘটনায় আইনি পথে হাঁটছেন রণবীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ মার্চ ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ১১ মার্চ – নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। এ সময় পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি নায়িকার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করেন, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বিষয়টি নিয়ে আলিয়াসহ বলিউডের অনেক তারকা ক্ষোভ ঝেড়েছেন। এবার স্ত্রীর ব্যক্তিগত মুহূর্ত ধারণ করায় আইনি পদক্ষেপ নিচ্ছেন স্বামী রণবীর কাপুর।

অভিনেতা বলেন, ‘যা ঘটেছে, সেটা জঘন্য। এটা একেবারেই ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ। আমার বাড়িতে কী হচ্ছে, সেখানে আপনি অনুমতি ছাড়া উঁকি দিতে পারেন না, ছবি তোলা তো দূরের কথা। বিষয়টি নিয়ে আমরা আইনি পথে হাঁটছি।’

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

রণবীর আরও বলেন, ‘আমরা চিত্রগ্রাহকদের সম্মান করি। তারা বিনোদন দুনিয়ার একটা অংশ। আমাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে। তারা আমাদের সঙ্গে কাজ করেন, আমরাও তাদের সঙ্গে কাজ করি। কিন্তু এ ধরনের ঘটনায় দেয়ালে পিঠ ঠেকে যায়।’

এর আগে ইনস্টাগ্রামে দেওয়া স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে আলিয়া লিখেছেন, ‘আপনারা কী আমার সঙ্গে মজা করছেন। দুপুরে আমি আমার বাড়ির অন্দরে বসেছিলাম। এ সময় আমার মনে হয়েছিল, কেউ আমার ওপর নজরদারি করছে। আমি ওপরের দিকে তাকাতেই দেখি যে, পাশের বিল্ডিং থেকে দুজন মানুষ আমার দিকে ক্যামেরা তাক করে রেখেছেন।

তিনি আরও লেখেন, এ ধরনের আচরণ কি কখনোই কাম্য? এ ধরনের কাজের অনুমতি কি আপনাদেরকে দেওয়া হয়েছে? এটা একজনের গোপনীয়তাকে হনন করা ছাড়া আর কী? সেই সঙ্গে আলিয়া তার পোস্টটি মুম্বাই পুলিশকেও ট্যাগ করেছেন।

আইএ/ ১১ মার্চ ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরাবন্দি আলিয়া, ‘জঘন্য’ ঘটনায় আইনি পথে হাঁটছেন রণবীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরাবন্দি আলিয়া, ‘জঘন্য’ ঘটনায় আইনি পথে হাঁটছেন রণবীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ মার্চ ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১১ মার্চ – নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। এ সময় পাশের বাড়ির ছাদ থেকে দুই ব্যক্তি নায়িকার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করেন, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বিষয়টি নিয়ে আলিয়াসহ বলিউডের অনেক তারকা ক্ষোভ ঝেড়েছেন। এবার স্ত্রীর ব্যক্তিগত মুহূর্ত ধারণ করায় আইনি পদক্ষেপ নিচ্ছেন স্বামী রণবীর কাপুর। অভিনেতা বলেন, ‘যা ঘটেছে, সেটা জঘন্য। এটা একেবারেই ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ। আমার বাড়িতে কী হচ্ছে, সেখানে আপনি অনুমতি ছাড়া উঁকি দিতে পারেন না, ছবি তোলা তো দূরের কথা। বিষয়টি নিয়ে আমরা আইনি পথে হাঁটছি।’ রণবীর আরও বলেন, ‘আমরা চিত্রগ্রাহকদের সম্মান করি। তারা বিনোদন দুনিয়ার একটা অংশ। আমাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে। তারা আমাদের সঙ্গে কাজ করেন, আমরাও তাদের সঙ্গে কাজ করি। কিন্তু এ ধরনের ঘটনায় দেয়ালে পিঠ ঠেকে যায়।’ এর আগে ইনস্টাগ্রামে দেওয়া স্টোরিতে ক্ষোভ প্রকাশ করে আলিয়া লিখেছেন, ‘আপনারা কী আমার সঙ্গে মজা করছেন। দুপুরে আমি আমার বাড়ির অন্দরে বসেছিলাম। এ সময় আমার মনে হয়েছিল, কেউ আমার ওপর নজরদারি করছে। আমি ওপরের দিকে তাকাতেই দেখি যে, পাশের বিল্ডিং থেকে দুজন মানুষ আমার দিকে ক্যামেরা তাক করে রেখেছেন। তিনি আরও লেখেন, এ ধরনের আচরণ কি কখনোই কাম্য? এ ধরনের কাজের অনুমতি কি আপনাদেরকে দেওয়া হয়েছে? এটা একজনের গোপনীয়তাকে হনন করা ছাড়া আর কী? সেই সঙ্গে আলিয়া তার পোস্টটি মুম্বাই পুলিশকেও ট্যাগ করেছেন। আইএ/ ১১ মার্চ ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×