হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ২১ আগস্ট – ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজ ও এয়ারক্রাফটের জন্য নিজেদের আকাশ সীমা নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। ইসলামাবাদের নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক নোটিশে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ)। ভারতের সামরিক ও বেসামরিক— উভয় ধরনের বিমান ও এয়ারক্রাফটের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

“আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় সব বিমান পরিষেবা সংস্থার উড়োজাহাজ প্রবেশ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ভারতের মালিকানাধীন বা লিজকৃত সব ধরনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজ ও এয়ারক্রাফটের ওপর এই আদেশ কার্যকর থাকবে।”

গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সংঘটিত জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এর পাল্টা পদক্ষেপ হিসেবে গত ২৪ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান।

নিষেধজ্ঞা জারির পর কয়েক দফায় তার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। পিএএ-এর সর্বশেষ নোটিশ জারির আগ পর্যন্ত এই মেয়াদ ছিল ২২ আগস্ট পর্যন্ত।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২১ আগস্ট – ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজ ও এয়ারক্রাফটের জন্য নিজেদের আকাশ সীমা নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। ইসলামাবাদের নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক নোটিশে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ)। ভারতের সামরিক ও বেসামরিক— উভয় ধরনের বিমান ও এয়ারক্রাফটের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।“আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় সব বিমান পরিষেবা সংস্থার উড়োজাহাজ প্রবেশ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ভারতের মালিকানাধীন বা লিজকৃত সব ধরনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজ ও এয়ারক্রাফটের ওপর এই আদেশ কার্যকর থাকবে।”গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সংঘটিত জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এর পাল্টা পদক্ষেপ হিসেবে গত ২৪ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান।নিষেধজ্ঞা জারির পর কয়েক দফায় তার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। পিএএ-এর সর্বশেষ নোটিশ জারির আগ পর্যন্ত এই মেয়াদ ছিল ২২ আগস্ট পর্যন্ত।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২১ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×