হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে আলিগড় শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ০৯ নভেম্বর – ভারতের আলিগড় শহরের নাম পরিবর্তন করে ‘হরিগড়’করার প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র প্রশান্ত সিংগাল এ সংক্রান্ত তথ্য জানান।

চলতি সপ্তাহে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের বৈঠকে আলিগড়ের নাম পরিবর্তনের এই প্রস্তাব পাস হয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

আলিগড় মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র প্রশান্ত সিংগাল গত মঙ্গলবার বলেন, ‘গত রোববার বৈঠকের সময় আমাদের কাউন্সিলর সঞ্জয় পন্ডিত আলিগড় শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব করেন। এতে সকল কাউন্সিলর সর্বসম্মতভাবে সমর্থন জানান। প্রস্তাবটি এখন বিবেচনার জন্য সরকারের কাছে পাঠানো হবে।’

মেয়রের উদ্ধৃতি দিয়ে দেশটির শীর্ষস্থানীয় একটি সংবাদপত্র বলেছে, ‘প্রস্তাবটি সকল কাউন্সিলর সর্বসম্মত সমর্থন করেছে এবং এটি এখন বিবেচনার জন্য সরকারের কাছে জমা দেয়া হবে। আমরা আশা করি, সরকার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেবে। আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল।’

আলিগড়ের নাম পরিবর্তনের প্রস্তাবটি ২০২১ সালে জেলা পঞ্চায়েত সভায় অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠানোর পর সেটি আর এগিয়ে যায়নি।

তবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন আলিগড় নাগরিক সংস্থা এখন আবারও নাম পরিবর্তনের এই বিষয়টিকে পুনরায় উপস্থাপন করছে। আলিগড় এবং মঈনপুরি জেলা পরিষদও ২০২২ সালেও একই রকম প্রস্তাব পাস করেছিল বলে সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে ২০১৮ সালে ৩০০ কোটি রুপিরও বেশি ব্যয়ে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রাখা হয় এবং ১৫৬ বছর বয়সী মুঘলসরাই জংশনের নাম পরিবর্তন করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন করা হয়। এছাড়া ২০২১ সালে ফয়জাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা জেলা করা হয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে ৪০৯৬ কিলোমিটার মৌমাছির চাক বসাচ্ছে বিএসএফ

এমনকি বিজেপিশাসিত উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের আমলেই গোরখপুরের উর্দু বাজারকে হিন্দি বাজার, হুমায়ুনপুর থেকে হনুমান নগর, আলিপুরের নাম পরিবর্তন করে আর্য নগর করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৯ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে আলিগড় শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে আলিগড় শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৯ নভেম্বর – ভারতের আলিগড় শহরের নাম পরিবর্তন করে ‘হরিগড়’করার প্রস্তাব পাস হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) আলিগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র প্রশান্ত সিংগাল এ সংক্রান্ত তথ্য জানান। চলতি সপ্তাহে মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের বৈঠকে আলিগড়ের নাম পরিবর্তনের এই প্রস্তাব পাস হয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। আলিগড় মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র প্রশান্ত সিংগাল গত মঙ্গলবার বলেন, ‘গত রোববার বৈঠকের সময় আমাদের কাউন্সিলর সঞ্জয় পন্ডিত আলিগড় শহরের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব করেন। এতে সকল কাউন্সিলর সর্বসম্মতভাবে সমর্থন জানান। প্রস্তাবটি এখন বিবেচনার জন্য সরকারের কাছে পাঠানো হবে।’ মেয়রের উদ্ধৃতি দিয়ে দেশটির শীর্ষস্থানীয় একটি সংবাদপত্র বলেছে, ‘প্রস্তাবটি সকল কাউন্সিলর সর্বসম্মত সমর্থন করেছে এবং এটি এখন বিবেচনার জন্য সরকারের কাছে জমা দেয়া হবে। আমরা আশা করি, সরকার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেবে। আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল।’ আলিগড়ের নাম পরিবর্তনের প্রস্তাবটি ২০২১ সালে জেলা পঞ্চায়েত সভায় অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠানোর পর সেটি আর এগিয়ে যায়নি। তবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন আলিগড় নাগরিক সংস্থা এখন আবারও নাম পরিবর্তনের এই বিষয়টিকে পুনরায় উপস্থাপন করছে। আলিগড় এবং মঈনপুরি জেলা পরিষদও ২০২২ সালেও একই রকম প্রস্তাব পাস করেছিল বলে সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে ২০১৮ সালে ৩০০ কোটি রুপিরও বেশি ব্যয়ে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রাখা হয় এবং ১৫৬ বছর বয়সী মুঘলসরাই জংশনের নাম পরিবর্তন করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন করা হয়। এছাড়া ২০২১ সালে ফয়জাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা জেলা করা হয়েছিল। আরও পড়ুন: বাংলাদেশ সীমান্তে ৪০৯৬ কিলোমিটার মৌমাছির চাক বসাচ্ছে বিএসএফ এমনকি বিজেপিশাসিত উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের আমলেই গোরখপুরের উর্দু বাজারকে হিন্দি বাজার, হুমায়ুনপুর থেকে হনুমান নগর, আলিপুরের নাম পরিবর্তন করে আর্য নগর করা হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৯ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×