হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারত বাংলাদেশের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন


ঢাকা, ১৬ সেপ্টেম্বর – ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের উচিত পারস্পরিক নির্ভরশীলতাকে জোরদার করার লক্ষ্যে একসঙ্গে কাজ করা। ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিকভাবে ফলপ্রসূ সহযোগিতার নতুন সুযোগে রূপান্তর করা সম্ভব বলে মনে করেন তিনি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি কোর্সের অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান ভারতীয় হাই কমিশনার।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাই কমিশনার আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও গ্লোবাল সাউথের স্বার্থকে উৎসাহিত করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দ্রুত জাতীয় উন্নয়নের জন্য ভারতের অন্বেষণকে অগ্রসর করার লক্ষ্যে বিশ্বের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততার কথা তাৎপর্য সহকারে উপস্থাপন করে ভারতের বিদেশ নীতি ও উন্নয়ন কৌশল বিষয়ে বক্তব্য দেন।

তিনি ভারতের বিদেশ নীতির অগ্রাধিকারসমূহ ‌‘নেইবারহুড ফার্স্ট’,‘অ্যাক্ট ইস্ট পলিসি’, মহাসাগর মতবাদ ও ভারতের ইন্দো-প্যাসিফিক দর্শনের অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দর্শন গুরুত্ব সহকারে তুলে ধরেন।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে, ভারত ও বাংলাদেশ বিমসটেকের কাঠামোর অধীনে আঞ্চলিক একীভূতকরণের জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিমসটেক যার সচিবালয় ঢাকায় অবস্থিত এবং যা দক্ষিণ এশিয়ার সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নের সুযোগসমূহের সেতুবন্ধন ঘটানোর দর্শনকে ধারণ করে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারত বাংলাদেশের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারত বাংলাদেশের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ সেপ্টেম্বর – ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত ও বাংলাদেশের উচিত পারস্পরিক নির্ভরশীলতাকে জোরদার করার লক্ষ্যে একসঙ্গে কাজ করা। ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিকভাবে ফলপ্রসূ সহযোগিতার নতুন সুযোগে রূপান্তর করা সম্ভব বলে মনে করেন তিনি।সোমবার (১৫ সেপ্টেম্বর) ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি কোর্সের অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান ভারতীয় হাই কমিশনার।হাই কমিশনার আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার ও গ্লোবাল সাউথের স্বার্থকে উৎসাহিত করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দ্রুত জাতীয় উন্নয়নের জন্য ভারতের অন্বেষণকে অগ্রসর করার লক্ষ্যে বিশ্বের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততার কথা তাৎপর্য সহকারে উপস্থাপন করে ভারতের বিদেশ নীতি ও উন্নয়ন কৌশল বিষয়ে বক্তব্য দেন।তিনি ভারতের বিদেশ নীতির অগ্রাধিকারসমূহ ‌‘নেইবারহুড ফার্স্ট’,‘অ্যাক্ট ইস্ট পলিসি’, মহাসাগর মতবাদ ও ভারতের ইন্দো-প্যাসিফিক দর্শনের অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দর্শন গুরুত্ব সহকারে তুলে ধরেন।তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এই অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ অর্থনীতি হিসেবে, ভারত ও বাংলাদেশ বিমসটেকের কাঠামোর অধীনে আঞ্চলিক একীভূতকরণের জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিমসটেক যার সচিবালয় ঢাকায় অবস্থিত এবং যা দক্ষিণ এশিয়ার সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নের সুযোগসমূহের সেতুবন্ধন ঘটানোর দর্শনকে ধারণ করে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×