হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভাসানচরে পৌঁছল আরও ১৯৯৭ রোহিঙ্গা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ মার্চ ২০২২, ০৭:২০ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৩ দফার প্রথম ধাপে ভাসানচরে পৌঁছেছে আরও ১ হাজার ৯৯৭ জন রোহিঙ্গা। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ‌দাঁড়ালো ২৭ হাজার ৫৮১ জনে। বুধবার (৩০ মার্চ) দুপুরে নৌবাহিনীর পাঁচটি জাহাজে ভাসানচর পৌঁছায় তারা।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এক হাজার ৯৯৭ জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে সেখান থেকে গাড়ির মাধ্যমে ৭১, ৭২, ৮৪ ও ৮৫ নম্বর ক্লাস্টারে বসবাসের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, জেলার ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২, ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ১ হাজার ৮০৪, ২০২১ সালের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে ৩ হাজার ২৪২, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৩ হাজার ১৮, পঞ্চম ধাপে ৩ ও ৪ মার্চ ৪ হাজার ২১, ষষ্ঠ ধাপে ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২, সপ্তম ধাপে ২৫ নভেম্বর ৩৭৯, অষ্টম ধাপে ১৮ ডিসেম্বর ৫৫২, নবম ধাপে ৬ জানুয়ারি ৭০৫, দশম ধাপে ৩১ জানুয়ারি ১ হাজার ২৮৭, একাদশ ধাপে ১ হাজার ৬৫৫ ও দ্বাদশ ধাপে ২ হাজার ৯৮২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।

এছাড়া ২০২১ সালের মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

ভাসানচরে পৌঁছল আরও ১৯৯৭ রোহিঙ্গা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভাসানচরে পৌঁছল আরও ১৯৯৭ রোহিঙ্গা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ ২০২২, ০৭:২০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৩ দফার প্রথম ধাপে ভাসানচরে পৌঁছেছে আরও ১ হাজার ৯৯৭ জন রোহিঙ্গা। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ‌দাঁড়ালো ২৭ হাজার ৫৮১ জনে। বুধবার (৩০ মার্চ) দুপুরে নৌবাহিনীর পাঁচটি জাহাজে ভাসানচর পৌঁছায় তারা। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এক হাজার ৯৯৭ জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে সেখান থেকে গাড়ির মাধ্যমে ৭১, ৭২, ৮৪ ও ৮৫ নম্বর ক্লাস্টারে বসবাসের জন্য নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, জেলার ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১ হাজার ৬৪২, ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ১ হাজার ৮০৪, ২০২১ সালের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে ৩ হাজার ২৪২, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৩ হাজার ১৮, পঞ্চম ধাপে ৩ ও ৪ মার্চ ৪ হাজার ২১, ষষ্ঠ ধাপে ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২, সপ্তম ধাপে ২৫ নভেম্বর ৩৭৯, অষ্টম ধাপে ১৮ ডিসেম্বর ৫৫২, নবম ধাপে ৬ জানুয়ারি ৭০৫, দশম ধাপে ৩১ জানুয়ারি ১ হাজার ২৮৭, একাদশ ধাপে ১ হাজার ৬৫৫ ও দ্বাদশ ধাপে ২ হাজার ৯৮২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়। এছাড়া ২০২১ সালের মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×