হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভিক্টোরিয়া আগামী মে মাসে বাংলাদেশ সফর করবেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ মার্চ – আগামী মে মাসে বাংলাদেশে আসছেন মিস ইউনিভার্স খ্যাত বিশ্বসুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ।

শুক্রবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানান মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

আরও পড়ুন

৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে বিসিক, কর্মসংস্থানের সম্ভাবনা ২ হাজার ৪৪৮ জনের

পোস্টে তিনি লেখেন, ‘মেক্সিকো সফররত মিস ইউনিভার্স- ২০২৪ ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ও তার দল আমাদের দূতাবাসে এলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি মেক্সিকোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ডেনমার্কের প্রথম মিস ইউনিভার্স হিসেবে বিজয়ী হন। ভিক্টোরিয়া আগামী মে মাসে বাংলাদেশে জনহিতকর কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন।’

উল্লেখ্য ১২৫ জন প্রতিযোগীকে টপকে ২০২৪ সালে মিস ইউনিভার্সসের মুকুট ছিনিয়ে নেন ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের এটি ছিল প্রথম জয়। মিস ইউনিভার্সের মুকুট ছাড়াও কিয়ার থেইলভিগ বড় চারটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার যে কোনো শিরোপা বিজয়ী দ্বিতীয় ডেনিশ নারী।

ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ডেনমার্কের হারলেভে ২০০৩ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। সেখানেই তার শৈশব কাটে। লিঙ্গবি হ্যান্ডেলসজিমনাসিয়াম-এ ব্যবসা ও বিপণন বিষয়ে পড়াশোনা করেন তিনি। পড়াশোনা শেষে, কিয়ার থেইলভিগ পেশাদার নৃত্যশিল্পী হয়ে ওঠেন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা, প্রাণী অধিকার, এবং সৌন্দর্য শিল্পে উদ্যোক্তাবাদ প্রচারের জন্য কাজ করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভিক্টোরিয়া আগামী মে মাসে বাংলাদেশ সফর করবেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভিক্টোরিয়া আগামী মে মাসে বাংলাদেশ সফর করবেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ মার্চ – আগামী মে মাসে বাংলাদেশে আসছেন মিস ইউনিভার্স খ্যাত বিশ্বসুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ।শুক্রবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানান মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।পোস্টে তিনি লেখেন, ‘মেক্সিকো সফররত মিস ইউনিভার্স- ২০২৪ ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ও তার দল আমাদের দূতাবাসে এলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি মেক্সিকোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ডেনমার্কের প্রথম মিস ইউনিভার্স হিসেবে বিজয়ী হন। ভিক্টোরিয়া আগামী মে মাসে বাংলাদেশে জনহিতকর কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন।’উল্লেখ্য ১২৫ জন প্রতিযোগীকে টপকে ২০২৪ সালে মিস ইউনিভার্সসের মুকুট ছিনিয়ে নেন ডেনমার্কের সুন্দরী ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ। মিস ইউনিভার্সের মঞ্চে ডেনমার্কের এটি ছিল প্রথম জয়। মিস ইউনিভার্সের মুকুট ছাড়াও কিয়ার থেইলভিগ বড় চারটি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার যে কোনো শিরোপা বিজয়ী দ্বিতীয় ডেনিশ নারী।ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ডেনমার্কের হারলেভে ২০০৩ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। সেখানেই তার শৈশব কাটে। লিঙ্গবি হ্যান্ডেলসজিমনাসিয়াম-এ ব্যবসা ও বিপণন বিষয়ে পড়াশোনা করেন তিনি। পড়াশোনা শেষে, কিয়ার থেইলভিগ পেশাদার নৃত্যশিল্পী হয়ে ওঠেন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা, প্রাণী অধিকার, এবং সৌন্দর্য শিল্পে উদ্যোক্তাবাদ প্রচারের জন্য কাজ করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×