হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভিপি নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন সাদিক কায়েম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন


ঢাকা, ১০ সেপ্টেম্বর – ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেছেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও কণ্ঠস্বরই হবে আমাদের আন্দোলন ও নেতৃত্বের মূল শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বপ্নের ক্যাম্পাসে’ রূপ না দেওয়া পর্যন্ত লড়াই চলবে।

সহপ্রার্থী ও প্রতিদ্বন্দ্বীদেরও সহযোদ্ধা হিসেবে অভিহিত করে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়লাভের পর বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাদিক কায়েম এসব কথা বলেন।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন, পরামর্শ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যেসব প্রত্যাশা ব্যক্ত করেছেন সেগুলোই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের ভয়েসই হবে আমাদের ভয়েস। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, যতদিন পর্যন্ত এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করতে না পারব, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও ‘সহযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে সাদিক কায়েম বলেন, জুলাই আন্দোলনে আমরা সবাই একসঙ্গে ছিলাম। তাই এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা প্রত্যেকেই আমাদের সহযোদ্ধা। তাদের দেওয়া ইশতেহারও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা চাই, তারা আমাদের উপদেষ্টা হিসেবে থাকুন, দিকনির্দেশনা দিন, আমাদের ভুল হলে ধরিয়ে দিন। সবাইকে নিয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলব।

সবশেষে শিক্ষার্থীদের উদ্দেশে নবনির্বাচিত ভিপি বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন একটি বাংলাদেশ উপহার দিতে, যেটা হবে সবার স্বপ্নের বাংলাদেশ।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১০ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভিপি নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন সাদিক কায়েম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভিপি নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন সাদিক কায়েম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ সেপ্টেম্বর – ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেছেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও কণ্ঠস্বরই হবে আমাদের আন্দোলন ও নেতৃত্বের মূল শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বপ্নের ক্যাম্পাসে’ রূপ না দেওয়া পর্যন্ত লড়াই চলবে।সহপ্রার্থী ও প্রতিদ্বন্দ্বীদেরও সহযোদ্ধা হিসেবে অভিহিত করে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে জয়লাভের পর বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাদিক কায়েম এসব কথা বলেন।এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন, পরামর্শ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যেসব প্রত্যাশা ব্যক্ত করেছেন সেগুলোই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের ভয়েসই হবে আমাদের ভয়েস। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, যতদিন পর্যন্ত এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাসে রূপান্তর করতে না পারব, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও ‘সহযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে সাদিক কায়েম বলেন, জুলাই আন্দোলনে আমরা সবাই একসঙ্গে ছিলাম। তাই এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা প্রত্যেকেই আমাদের সহযোদ্ধা। তাদের দেওয়া ইশতেহারও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা চাই, তারা আমাদের উপদেষ্টা হিসেবে থাকুন, দিকনির্দেশনা দিন, আমাদের ভুল হলে ধরিয়ে দিন। সবাইকে নিয়ে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলব।সবশেষে শিক্ষার্থীদের উদ্দেশে নবনির্বাচিত ভিপি বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমন একটি বাংলাদেশ উপহার দিতে, যেটা হবে সবার স্বপ্নের বাংলাদেশ।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১০ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×