হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভুটানের লিগে খেলতে যাচ্ছেন আরও ৪ নারী ফুটবলার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন




ঢাকা, ২৮ মার্চ – আগেই জানা গিয়েছিল ভুটানের লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমা। এবারে সেই তালিকায় যোগ হচ্ছে আরও চার ফুটবলারের নাম। টুর্নামেন্টটিতে পারো এফসির হয়ে মাঠে নামবেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ‍ও সুমাইয়া।

শুক্রবার (২৮ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কয়েকজনের এজেন্ট হিসেবে কাজ করা নিলয় বিশ্বাস ও সাবিনা খাতুন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

ভুটানে সাবিনাদের খেলার বিষয়টি নিয়ে নিলয় বলেন, ঢাকা থেকে থিম্পু আসা-যাওয়া এবং সেখানকার সকল ব্যয়ই ক্লাবের। প্রায় চার মাস ধরে লিগ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জাতীয় দলের টুর্নামেন্ট বা খেলা থাকলে ফিফার আইন অনুসারে ক্লাব তাদের ছাড়বে।

এ নিয়ে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আগামী ৬ এপ্রিল আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা হব। ফেডারেশনের ক্লিয়ারেন্স, নিবন্ধনসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন।

গত বছর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের তিন ফুটবলার ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। পারো এফসিতে বাংলাদেশের চার ফুটবলারের চুক্তি চার মাসের। প্রত্যেকেই প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকা সম্মানী পাবেন।

কারণ ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে অনাগ্রহী ৬/৭ জন দেশের বাইরে থাকলে কোচ ও ফেডারেশনের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সহায়কই হবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৮ মার্চ ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভুটানের লিগে খেলতে যাচ্ছেন আরও ৪ নারী ফুটবলার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভুটানের লিগে খেলতে যাচ্ছেন আরও ৪ নারী ফুটবলার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ মার্চ – আগেই জানা গিয়েছিল ভুটানের লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমা। এবারে সেই তালিকায় যোগ হচ্ছে আরও চার ফুটবলারের নাম। টুর্নামেন্টটিতে পারো এফসির হয়ে মাঠে নামবেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ‍ও সুমাইয়া।শুক্রবার (২৮ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কয়েকজনের এজেন্ট হিসেবে কাজ করা নিলয় বিশ্বাস ও সাবিনা খাতুন।ভুটানে সাবিনাদের খেলার বিষয়টি নিয়ে নিলয় বলেন, ঢাকা থেকে থিম্পু আসা-যাওয়া এবং সেখানকার সকল ব্যয়ই ক্লাবের। প্রায় চার মাস ধরে লিগ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে জাতীয় দলের টুর্নামেন্ট বা খেলা থাকলে ফিফার আইন অনুসারে ক্লাব তাদের ছাড়বে।এ নিয়ে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আগামী ৬ এপ্রিল আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা হব। ফেডারেশনের ক্লিয়ারেন্স, নিবন্ধনসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন।গত বছর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের তিন ফুটবলার ভুটানের রয়্যাল থিম্পু কলেজের হয়ে খেলেছিলেন। পারো এফসিতে বাংলাদেশের চার ফুটবলারের চুক্তি চার মাসের। প্রত্যেকেই প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকা সম্মানী পাবেন।কারণ ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে অনাগ্রহী ৬/৭ জন দেশের বাইরে থাকলে কোচ ও ফেডারেশনের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সহায়কই হবে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৮ মার্চ ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×