হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভোটের দিকে হাত বাড়ালে যুবকরা সিংহ হয়ে গর্জন করবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন


কুমিল্লা, ৩১ জানুয়ারি – জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে মায়ের দামাল সন্তানেরা হিমালয়সম পাথর ও ফ্যাসিবাদকে বিদায় করেছে। মনে রাখবেন সেই সন্তানেরা ঘুমিয়ে পড়েনি, তারা এখনো জেগে আছে। আগামীতে জনগণের ভোট নিয়ে কেউ যদি কোনো ভিন্ন চিন্তা করেন তবে এই যুবকরা সিংহ হয়ে গর্জন করবে। সেই সিংহের থাবা কেউ সামাল দিতে পারবেন না। তাই নিজের ভোট ছাড়া অন্যের ভোটের দিকে কেউ হাত বাড়াবেন না।

কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি গণতন্ত্রের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আমার ভোট আমি দেব আর তোমারটাও আমি দেব, এমন দিন এখন আর নেই। এখন নিয়ম হলো যার ভোট সে দেবে। যার যাকে পছন্দ তাকে ভোট দেওয়ার নামই হলো গণতন্ত্র এবং গণতন্ত্রের সৌন্দর্য।

জামায়াতের আমির দেশ থেকে চাঁদাবাজি নির্মূলের আহ্বান জানিয়ে বলেন, যে দেশের পথেঘাটে চাঁদাবাজি হয় তাকে সভ্য দেশ বলা যায় না। তবে আমরা চাঁদাবাজদের প্রতিও আহ্বান জানাব, তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও। যদি খাদ্যের অভাব থাকে তবে আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন তা ভাগ করে খাব। কিন্তু তবুও হারামের পথে পা বাড়ানো যাবে না। তওবা করে ফিরে আসলে তাদের বুকে টেনে নিয়ে শিক্ষিত ও প্রশিক্ষিত করে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে।

বেকারত্ব প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা বেকার ভাতা দিয়ে যুবকদের অসম্মান করতে চাই না। আমাদের যুবকরা অধিকার আদায়ের জন্য জীবন দিতে জানে, তারা ভাতার জন্য লড়াই করেনি। তারা মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার জন্য লড়াই করেছে। আমরা কথা দিচ্ছি, তাদের হাতকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলব। তখন তারা গর্ব করে বলবে আমিই বাংলাদেশ।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভোটের দিকে হাত বাড়ালে যুবকরা সিংহ হয়ে গর্জন করবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভোটের দিকে হাত বাড়ালে যুবকরা সিংহ হয়ে গর্জন করবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ৩১ জানুয়ারি – জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে মায়ের দামাল সন্তানেরা হিমালয়সম পাথর ও ফ্যাসিবাদকে বিদায় করেছে। মনে রাখবেন সেই সন্তানেরা ঘুমিয়ে পড়েনি, তারা এখনো জেগে আছে। আগামীতে জনগণের ভোট নিয়ে কেউ যদি কোনো ভিন্ন চিন্তা করেন তবে এই যুবকরা সিংহ হয়ে গর্জন করবে। সেই সিংহের থাবা কেউ সামাল দিতে পারবেন না। তাই নিজের ভোট ছাড়া অন্যের ভোটের দিকে কেউ হাত বাড়াবেন না।কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি গণতন্ত্রের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আমার ভোট আমি দেব আর তোমারটাও আমি দেব, এমন দিন এখন আর নেই। এখন নিয়ম হলো যার ভোট সে দেবে। যার যাকে পছন্দ তাকে ভোট দেওয়ার নামই হলো গণতন্ত্র এবং গণতন্ত্রের সৌন্দর্য।জামায়াতের আমির দেশ থেকে চাঁদাবাজি নির্মূলের আহ্বান জানিয়ে বলেন, যে দেশের পথেঘাটে চাঁদাবাজি হয় তাকে সভ্য দেশ বলা যায় না। তবে আমরা চাঁদাবাজদের প্রতিও আহ্বান জানাব, তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও। যদি খাদ্যের অভাব থাকে তবে আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন তা ভাগ করে খাব। কিন্তু তবুও হারামের পথে পা বাড়ানো যাবে না। তওবা করে ফিরে আসলে তাদের বুকে টেনে নিয়ে শিক্ষিত ও প্রশিক্ষিত করে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে।বেকারত্ব প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা বেকার ভাতা দিয়ে যুবকদের অসম্মান করতে চাই না। আমাদের যুবকরা অধিকার আদায়ের জন্য জীবন দিতে জানে, তারা ভাতার জন্য লড়াই করেনি। তারা মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার জন্য লড়াই করেছে। আমরা কথা দিচ্ছি, তাদের হাতকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলব। তখন তারা গর্ব করে বলবে আমিই বাংলাদেশ।এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×