হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার ভুয়ো বরিস জনসন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ মে ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


অ্যামস্টারডাম, ২ মে – মধ্যরাতে রাস্তায় পড়ে আছে একটি গাড়ি। চালকের খোঁজ নেই। গাড়ির ভেতর তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একটি ড্রাইভিং লাইসেন্স, যা দেখে চোখ কপালে ওঠে পুলিশের। লাইসেন্সটি যে খোদ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রীর!

রবিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে ইউরোপের দেশ নেদারল্যান্ডসে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ডাচ পুলিশ জানায়, একটি গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে মাঝ রাস্তায় একটি গাড়ি দেখতে পায় তারা। কার গাড়ি খুঁজতে পুলিশ গাড়ির ভেতরে তল্লাশি চালাতে শুরু করে। একপর্যায়ে বরিস জনসনের একটি ড্রাইভিং লাইসেন্সও পায় তারা। আর তা দেখেই ঘাবড়ে যায় পুলিশ। লাইসেন্সের ছবি ও জন্মদিনও যে একই দিনে। প্রশ্ন উঠে, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী কি নেদারল্যান্ডসে এসে গাড়ি দুর্ঘটনায় পড়লেন?

উত্তর মেলে কিছুক্ষণের মধ্যেই। গাড়ির মালিকের নাগাল পায় পুলিশ। তিনি দুর্ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে একটি সেতুর উপর দাঁড়িয়েছিলেন।

জানা গেছে, ওই ব্যক্তি ইউক্রেনের বাসিন্দা। পুলিশের মুখপাত্র বলেন, আমরা যখন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করি তিনি দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। মদপান করেছেন কি না নিশ্চিত হতে আমরা ব্রেথঅ্যানালাইজার টেস্ট করতে বলি। তবে ওই ব্যক্তি তা নাকচ করে দেন।

তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্সটি দেখেই পুলিশের সন্দেহ হয়। কারণ এত বছরের মেয়াদ কোনও লাইসেন্সেই থাকে না। এ বিষয়ে তদন্ত চলছে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার ভুয়ো বরিস জনসন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার ভুয়ো বরিস জনসন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ মে ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] অ্যামস্টারডাম, ২ মে – মধ্যরাতে রাস্তায় পড়ে আছে একটি গাড়ি। চালকের খোঁজ নেই। গাড়ির ভেতর তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একটি ড্রাইভিং লাইসেন্স, যা দেখে চোখ কপালে ওঠে পুলিশের। লাইসেন্সটি যে খোদ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রীর! রবিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে ইউরোপের দেশ নেদারল্যান্ডসে এ ঘটনা ঘটে। ডাচ পুলিশ জানায়, একটি গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে মাঝ রাস্তায় একটি গাড়ি দেখতে পায় তারা। কার গাড়ি খুঁজতে পুলিশ গাড়ির ভেতরে তল্লাশি চালাতে শুরু করে। একপর্যায়ে বরিস জনসনের একটি ড্রাইভিং লাইসেন্সও পায় তারা। আর তা দেখেই ঘাবড়ে যায় পুলিশ। লাইসেন্সের ছবি ও জন্মদিনও যে একই দিনে। প্রশ্ন উঠে, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী কি নেদারল্যান্ডসে এসে গাড়ি দুর্ঘটনায় পড়লেন? উত্তর মেলে কিছুক্ষণের মধ্যেই। গাড়ির মালিকের নাগাল পায় পুলিশ। তিনি দুর্ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে একটি সেতুর উপর দাঁড়িয়েছিলেন। জানা গেছে, ওই ব্যক্তি ইউক্রেনের বাসিন্দা। পুলিশের মুখপাত্র বলেন, আমরা যখন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করি তিনি দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। মদপান করেছেন কি না নিশ্চিত হতে আমরা ব্রেথঅ্যানালাইজার টেস্ট করতে বলি। তবে ওই ব্যক্তি তা নাকচ করে দেন। তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্সটি দেখেই পুলিশের সন্দেহ হয়। কারণ এত বছরের মেয়াদ কোনও লাইসেন্সেই থাকে না। এ বিষয়ে তদন্ত চলছে। সূত্র: দেশ রূপান্তরআইএ/ ২ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×