হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মনোনয়নের প্রার্থী সংখ্যাই প্রমাণ করে নারী জাগরণ ঘটেছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশের নারীর জন্য অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উন্নত দেশ গড়ার জন্য নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

বুধবার সকালে গণভবনে সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, “সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চান সবাই। ৪৮টি পদের বিপরীতে দেড় হাজারের বেশি আবেদন নারী জাগরণের প্রতীক। মনোনয়ন ফরম সংগ্রহকারী সবাই যোগ্য প্রার্থী, ৪৮ জন নির্ধারণ কঠিন কাজ।”

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা হওয়া উচিত: সিপিডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ নারীদের ক্ষমতায়নে কাজ করছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের ক্ষমতা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের নারীরা এখন সবক্ষেত্রে কাজ করছে। নারীর জন্য অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীদের মুক্তির পথ সৃষ্টি করেছেন।”
আওয়ামী লীগের সভাপতি বলেন, “একটি উন্নত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হয়। উন্নত দেশ গড়ার জন্য নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজকে বাংলাদেশ বদলে গেছে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশ এখন বিশ্বে মাথা উঁচু করে মর্যাদাশীল জাতি হিসেবে অতিষ্ঠিত হয়েছে। এখকার বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ।”

শেখ হাসিনা বলেন, “দেশের মানুষ চেয়েছে বলেই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসতে পেরেছে। আওয়ামী লীগ টানা এতবার ক্ষমতায় আসবে এটা কেউ ভাবতে পারেনি। নানা চড়াই উৎরাই পেরিয়ে আওয়ামী লীগের পথ চলা। আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা যে পারি বাংলাদেশ যে পারে তা আমরা দেখিয়ে দিয়েছি।”

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্য করে বলেন, “দলের সবাইকে কাজ করতে হবে। দলের সব নেত্রী বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, নির্যাতনের শিকার হয়েছে। তাই মনোনয়ন না পেলেও নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা যেন চলে না যায়। নেতৃত্ব দেওয়ার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। নিজে কী পেলাম, তা না ভেবে জনগণের জন্য কাজ করে যেতে হবে। কাউকে পিছিয়ে রেখে নয়, সবাইকে নিয়ে কাজ করতে হবে।”

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ১৪ ফেব্রুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মনোনয়নের প্রার্থী সংখ্যাই প্রমাণ করে নারী জাগরণ ঘটেছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মনোনয়নের প্রার্থী সংখ্যাই প্রমাণ করে নারী জাগরণ ঘটেছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশের নারীর জন্য অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উন্নত দেশ গড়ার জন্য নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”বুধবার সকালে গণভবনে সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, “সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চান সবাই। ৪৮টি পদের বিপরীতে দেড় হাজারের বেশি আবেদন নারী জাগরণের প্রতীক। মনোনয়ন ফরম সংগ্রহকারী সবাই যোগ্য প্রার্থী, ৪৮ জন নির্ধারণ কঠিন কাজ।”প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ নারীদের ক্ষমতায়নে কাজ করছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের ক্ষমতা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের নারীরা এখন সবক্ষেত্রে কাজ করছে। নারীর জন্য অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীদের মুক্তির পথ সৃষ্টি করেছেন।”আওয়ামী লীগের সভাপতি বলেন, “একটি উন্নত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হয়। উন্নত দেশ গড়ার জন্য নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজকে বাংলাদেশ বদলে গেছে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশ এখন বিশ্বে মাথা উঁচু করে মর্যাদাশীল জাতি হিসেবে অতিষ্ঠিত হয়েছে। এখকার বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ।”শেখ হাসিনা বলেন, “দেশের মানুষ চেয়েছে বলেই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসতে পেরেছে। আওয়ামী লীগ টানা এতবার ক্ষমতায় আসবে এটা কেউ ভাবতে পারেনি। নানা চড়াই উৎরাই পেরিয়ে আওয়ামী লীগের পথ চলা। আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা যে পারি বাংলাদেশ যে পারে তা আমরা দেখিয়ে দিয়েছি।”আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্য করে বলেন, “দলের সবাইকে কাজ করতে হবে। দলের সব নেত্রী বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, নির্যাতনের শিকার হয়েছে। তাই মনোনয়ন না পেলেও নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা যেন চলে না যায়। নেতৃত্ব দেওয়ার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। নিজে কী পেলাম, তা না ভেবে জনগণের জন্য কাজ করে যেতে হবে। কাউকে পিছিয়ে রেখে নয়, সবাইকে নিয়ে কাজ করতে হবে।”সূত্র: ঢাকাটাইমসআইএ/ ১৪ ফেব্রুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×