হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ময়মনসিংহে নটরডেম কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


ময়মনসিংহ, ৩১ জানুয়ারি – ময়মনসিংহ নটরডেম কলেজের ছাত্রাবাস থেকে ইমতিয়াজ গালিব রিদম (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইমতিয়াজ গালিব রিদম পাবনা জেলার চাটমোহর উপজেলার রফিকুল ইসলামের ছেলে। সে নটরডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নটরডেম কলেজের নাবিল ছাত্রাবাসে তার নিজের কক্ষে এই ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তিনি বলেন, ইমতিয়াজ গালিব রিদম ছুটি শেষে মঙ্গলবার দুপুরে কলেজে ফিরে ছাত্রাবাসে ওঠে। বিকেলের দিকে সে তার রুমের দরজা আটকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে। বেশ কিছুক্ষণ চলে গেলেও দরজা না খোলায় সহপাঠীরা তাকে ডাকাডাকি করে। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রিদমকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে। পরে সহপাঠীরাই তাকে সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফুল আলম বলেন, মরদেহ মর্গে আছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। সে কলেজে ছিল না। আজই ছুটি শেষে কলেজে ফিরেছে। তার স্বজনরা এলেই আত্মহত্যার কারণ জানা যেতে পারে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ৩১ জানুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ময়মনসিংহে নটরডেম কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ময়মনসিংহে নটরডেম কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ময়মনসিংহ, ৩১ জানুয়ারি – ময়মনসিংহ নটরডেম কলেজের ছাত্রাবাস থেকে ইমতিয়াজ গালিব রিদম (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।ইমতিয়াজ গালিব রিদম পাবনা জেলার চাটমোহর উপজেলার রফিকুল ইসলামের ছেলে। সে নটরডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নটরডেম কলেজের নাবিল ছাত্রাবাসে তার নিজের কক্ষে এই ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ইমতিয়াজ গালিব রিদম ছুটি শেষে মঙ্গলবার দুপুরে কলেজে ফিরে ছাত্রাবাসে ওঠে। বিকেলের দিকে সে তার রুমের দরজা আটকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে। বেশ কিছুক্ষণ চলে গেলেও দরজা না খোলায় সহপাঠীরা তাকে ডাকাডাকি করে। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে রিদমকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে। পরে সহপাঠীরাই তাকে সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এসআই আশরাফুল আলম বলেন, মরদেহ মর্গে আছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। সে কলেজে ছিল না। আজই ছুটি শেষে কলেজে ফিরেছে। তার স্বজনরা এলেই আত্মহত্যার কারণ জানা যেতে পারে।সূত্র: জাগো নিউজআইএ/ ৩১ জানুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×