হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের অভিযানে দেড় কোটি মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ শত ৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে মহেশখালী থানাধীন কুতুবজুম তাজিয়া কাটা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। তবে, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে, জব্দকৃত কারেন্ট জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

আরও পড়ুন

সৌদি আরবে মক্কা ও মদিনাসহ একাধিক অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা: শনিবার পর্যন্ত চরম সতর্কবার্তা

এ সময়, কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের অভিযানে দেড় কোটি মিটার কারেন্ট জাল জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের অভিযানে দেড় কোটি মিটার কারেন্ট জাল জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ শত ৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে মহেশখালী থানাধীন কুতুবজুম তাজিয়া কাটা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। তবে, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে, জব্দকৃত কারেন্ট জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়। এ সময়, কোস্ট গার্ডের কর্মকর্তারা জানান, বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×