হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা, পুলিশ-আনসার সদস্য আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ জুন ২০২২, ০৭:৪৫ পূর্বাহ্ন

কক্সবাজারের মহেশখালীতে বাজারের ইজারা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এতে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া হামলাকারীদের ইট-পাটকেল নিক্ষেপে ভেঙে যায় এসিল্যান্ডের গাড়ির গ্লাস।
শনিবার বিকেলে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালাগাজী বাজারের ইজারা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের বিরোধ থামাতে অভিযান চালানোর জন্য ভ্রাম্যমাণ আদালত নিয়ে সেখানে যান এসিল্যান্ড মো. সাইফুল ইসলাম। তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করলে একটি পক্ষ উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের উপর ও এসিল্যান্ডের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ ও আনসার সদস্যরা আহত হন এবং চুর্ণবিচুর্ণ হয়ে যায় এসিল্যান্ডের গাড়ির গ্লাসসহ অন্যান্য অংশ।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলার নির্বাহী অফিসার মো. ইয়াছিন ও মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই। এসময় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা, পুলিশ-আনসার সদস্য আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা, পুলিশ-আনসার সদস্য আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ জুন ২০২২, ০৭:৪৫ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের মহেশখালীতে বাজারের ইজারা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এতে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়া হামলাকারীদের ইট-পাটকেল নিক্ষেপে ভেঙে যায় এসিল্যান্ডের গাড়ির গ্লাস। শনিবার বিকেলে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীপাড়া বাজারে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালাগাজী বাজারের ইজারা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের বিরোধ থামাতে অভিযান চালানোর জন্য ভ্রাম্যমাণ আদালত নিয়ে সেখানে যান এসিল্যান্ড মো. সাইফুল ইসলাম। তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করলে একটি পক্ষ উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে তারা ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের উপর ও এসিল্যান্ডের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ ও আনসার সদস্যরা আহত হন এবং চুর্ণবিচুর্ণ হয়ে যায় এসিল্যান্ডের গাড়ির গ্লাসসহ অন্যান্য অংশ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলার নির্বাহী অফিসার মো. ইয়াছিন ও মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই। এসময় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×