হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে স্কুলছাত্রীকে‘পিষে মেরে’ পালালো ডাম্পার ট্রাক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ জুন ২০২২, ০৬:১২ অপরাহ্ন

মহেশখালীতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ফারিয়া মনি (৮) নামের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে গেছে বালি বহনকারী একটি ডাম্পার গাড়ি। এতে মাথারমগজ সহ শরীরের বিভিন্ন অংশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিক্ষার্থীর।
শনিবার (২৫ জুন) দুপুর দেড়টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়া প্রধান সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

ফারিয়া ধলঘাটপাড়া গ্রামের করিম উল্লাহর মেয়ে ও ধলঘাট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাছির বলেন, শিশুটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এমন সময় মোহরাকাটার দিক থেকে বেপরোয়া গতির একটি ডাম্পার গাড়ি শিশুকে চাপা দেয়। ওই সময় ডাম্পারটি থামানোর চেষ্টা করেও থামানো যায়নি। গাড়িটি গোরকঘাটার দিকে চলে যায়।

এদিকে ঘটনার পরপরই উত্তেজিত জনতা বালি বহনকারী অপর একটি ডাম্পার আটক করে রাখে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

এলাকাবাসীরা জানান, পালিয়ে যাওয়া গাড়িটির মালিক স্বপন। সে চিহ্নিত বালু ব্যবসায়ী। ডাম্পার গাড়ি গুলো রাস্তায় বেপরোয়া গতিতে চালায়। প্রত্যেকটি ডাম্পার গাড়ি বেশি বালি বহনের উদ্দেশ্যে রাস্তায় প্রতিযোগিতা দেয়। তাদের দাবি, ডাম্পারের চালকদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং তারা মাদক সেবন করে গাড়ি চালায় কিনা তদন্ত করার।

এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ.আবদুল হাই জানান, তিনি ঘটনাস্থলে আছেন। শিক্ষার্থীকে চাপা দেয়া গাড়িটি চিহ্নিত করা হয়েছে। দ্রুত আটক করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালীতে স্কুলছাত্রীকে‘পিষে মেরে’ পালালো ডাম্পার ট্রাক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে স্কুলছাত্রীকে‘পিষে মেরে’ পালালো ডাম্পার ট্রাক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ জুন ২০২২, ০৬:১২ অপরাহ্ন
Print Image
মহেশখালীতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ফারিয়া মনি (৮) নামের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে গেছে বালি বহনকারী একটি ডাম্পার গাড়ি। এতে মাথারমগজ সহ শরীরের বিভিন্ন অংশ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিক্ষার্থীর। শনিবার (২৫ জুন) দুপুর দেড়টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়া প্রধান সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ফারিয়া ধলঘাটপাড়া গ্রামের করিম উল্লাহর মেয়ে ও ধলঘাট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাছির বলেন, শিশুটি রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এমন সময় মোহরাকাটার দিক থেকে বেপরোয়া গতির একটি ডাম্পার গাড়ি শিশুকে চাপা দেয়। ওই সময় ডাম্পারটি থামানোর চেষ্টা করেও থামানো যায়নি। গাড়িটি গোরকঘাটার দিকে চলে যায়। এদিকে ঘটনার পরপরই উত্তেজিত জনতা বালি বহনকারী অপর একটি ডাম্পার আটক করে রাখে। এলাকাবাসীরা জানান, পালিয়ে যাওয়া গাড়িটির মালিক স্বপন। সে চিহ্নিত বালু ব্যবসায়ী। ডাম্পার গাড়ি গুলো রাস্তায় বেপরোয়া গতিতে চালায়। প্রত্যেকটি ডাম্পার গাড়ি বেশি বালি বহনের উদ্দেশ্যে রাস্তায় প্রতিযোগিতা দেয়। তাদের দাবি, ডাম্পারের চালকদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এবং তারা মাদক সেবন করে গাড়ি চালায় কিনা তদন্ত করার। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ.আবদুল হাই জানান, তিনি ঘটনাস্থলে আছেন। শিক্ষার্থীকে চাপা দেয়া গাড়িটি চিহ্নিত করা হয়েছে। দ্রুত আটক করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×