হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাতামুহুরী নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ যুবকের গলিত মরদেহ তিনদিন পর উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে বানের পানিতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক শাহ আলমের মরদেহ তিনদিন পর গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের পশ্চিমে একটি চিংড়ি ঘের থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গতকাল সকালে স্থানীয় লোকজন চিংড়ি ঘেরে মরদেহটি ভাসতে দেখে জনপ্রতিনিধিদের মাধ্যমে চকরিয়া থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবার সদস্যরা নিখোঁজ যুবকের মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি বলেন, গত ৭ আগস্ট সকালে বাড়ির সামনে মাতামুহুরী নদীতে বানের পানিতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হন যুবক শাহ আলম। তিনি চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের হাজীপাড়ার মৃত জাকের হোসেন এর ছেলে।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় সুত্রে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম খুটাখালী ইউনিয়নের চিংড়ি ঘের এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ শাহ আলমের মরদেহ উদ্ধার করে। গতকাল বিকালে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মাতামুহুরী নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ যুবকের গলিত মরদেহ তিনদিন পর উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাতামুহুরী নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ যুবকের গলিত মরদেহ তিনদিন পর উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে বানের পানিতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক শাহ আলমের মরদেহ তিনদিন পর গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের পশ্চিমে একটি চিংড়ি ঘের থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে স্থানীয় লোকজন চিংড়ি ঘেরে মরদেহটি ভাসতে দেখে জনপ্রতিনিধিদের মাধ্যমে চকরিয়া থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবার সদস্যরা নিখোঁজ যুবকের মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি বলেন, গত ৭ আগস্ট সকালে বাড়ির সামনে মাতামুহুরী নদীতে বানের পানিতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হন যুবক শাহ আলম। তিনি চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের হাজীপাড়ার মৃত জাকের হোসেন এর ছেলে। ওসি আরও বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয় সুত্রে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম খুটাখালী ইউনিয়নের চিংড়ি ঘের এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ শাহ আলমের মরদেহ উদ্ধার করে। গতকাল বিকালে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×