হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদক মামলায় বেকসুর খালাস পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন


ঢাকা, ৯ মার্চ – লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মাদক মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার ঢাকার একটি আদালত এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায় সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসিফ আকবর নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। পরবর্তীতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত তাকে এই মামলার অভিযোগ থেকে খালাসের আদেশ দেন। বিচার চলাকালে সিআইডির পরিদর্শক শাহিনুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য প্রদান করেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডির উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার সাক্ষ্য দেন। অভিযোগপত্রে উল্লেখিত মোট নয়জন সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মামলার নথিপত্র অনুযায়ী ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় তার অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছিল। এই ঘটনায় লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে একই বছরের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিআইডি। পরবর্তীতে তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর আসিফ আকবরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

অভিযোগপত্র দাখিলের প্রায় পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মাদক মামলায় বেকসুর খালাস পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদক মামলায় বেকসুর খালাস পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৯ মার্চ – লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মাদক মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সোমবার ঢাকার একটি আদালত এই রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা যায় সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসিফ আকবর নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। পরবর্তীতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত তাকে এই মামলার অভিযোগ থেকে খালাসের আদেশ দেন। বিচার চলাকালে সিআইডির পরিদর্শক শাহিনুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য প্রদান করেন।এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডির উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার সাক্ষ্য দেন। অভিযোগপত্রে উল্লেখিত মোট নয়জন সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।মামলার নথিপত্র অনুযায়ী ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় তার অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়েছিল। এই ঘটনায় লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে একই বছরের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সিআইডি। পরবর্তীতে তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর আসিফ আকবরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।অভিযোগপত্র দাখিলের প্রায় পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×