মাদারীপুর, ১৯ মে – জামায়াত ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানকে (৫৩) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা
গ্রেফতার আবদুস সোবাহান খান সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের জেলা শাখার আমিরের দায়িত্ব পালন করছেন। তিনি পরিবারের সবাইকে নিয়ে পুরানবাজার এলাকায় থাকেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান জানান, সম্প্রতি মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদি এলাকায় আধিপত্য নিয়ে দুটি গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর ও লুটপাট করা হয় ঘরবাড়ি ও দোকানপাট। এ ঘটনায় দায়েরকৃত মামলায় জামায়াত ইসলামীর জেলা শাখার আমির আবদুস সোবাহান খানের সম্পৃকতা পাওয়া যায়। তাই ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার বিকালে তাকে বিশেষ আদালতে তোলার কথা রয়েছে।
সূত্র: যুগান্তর
আইএ/ ১৯ মে ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মাদারীপুর জেলা জামায়াতের আমির গ্রেপ্তার first appeared on DesheBideshe.




মন্তব্য করুন