হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মানবপাচার মামলায় বড় ভাইয়ের পরিবর্তে আদালতে দাঁড়িয়ে জামিন নেয়া ছোট ভাই গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ০৮:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের একটি মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্ট থেকে বড় ভাইয়ের জামিন নেওয়া সেই ছোট ভাই গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম (১৫) কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকার মৃত মো. ইলিয়াসের পুত্র। রফিকুলের বড় ভাই আলাউদ্দিন ২০১৪ সালে দায়ের করা একটি মানবপাচার মামলার আসামি। আলাউদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন।

বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, ২০১৪ সালে সংঘবদ্ধ মানবপাচারী চক্র রামুর নুরুল ইসলাম সহ কয়েকজনকে উচ্চ বেতনে মালয়েশিয়ায় চাকুরি দেয়ার প্রলোভনে সমুদ্র উপকূলে একটি ট্রলারে তুলে দেয়। ট্রলারটি থাইল্যান্ডের পাহাড়ে পৌঁছে চক্রের সদস্যের হস্তান্তর করে। যেখানে নুরুল ইসলামকে শাররিক নির্যাতন করে আদায় করা হয় ৪ লাখ টাকা মুক্তিপণ। এরপর নুরুল ইসলামকে পাঠানো হয় মালয়েশিয়ায়। ওখানে দালালরা আটকে রাখলেও ২০১৭ সালে পুলিশ আটক করে। ওখানে এক বছর কারাভোগ শেষে ২০১৮ সালের অক্টোবর মাসে পূরুল ইসলাম দেশে ফেরেন। এ ঘটনায় ২০১৮ সালের ২৯ অক্টোবর নুরুল ইসলাম বাদি হয়ে আলাউদ্দিন সহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করে। আদালত গ্রেফতারি পরোয়ারা জারি করলে ২০১৯ সালে ২৮ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চে আলাউদ্দিন তার ছোট ভাই রফিকুলকে (১২) কে আলাউদ্দিন সাজিয়ে দাঁড় করিয়ে জামিনের আবেদন জানান। আদালত রফিকুলকে আলাউদ্দিন হিসেবে জামিনও দেন। বিষয়টি জানাজানির পর দেশব্যাপী আলোচনা শুরু হয়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

র‌্যাব কর্মকর্তা জানান, এর পর ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিন মামলার বাদির উপর হামলা করে। এ ঘটনায় আরো একটি মামলা হয়। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আলাউদ্দিন গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও রফিকুল পালাতক ছিল। রফিকুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মানবপাচার মামলায় বড় ভাইয়ের পরিবর্তে আদালতে দাঁড়িয়ে জামিন নেয়া ছোট ভাই গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মানবপাচার মামলায় বড় ভাইয়ের পরিবর্তে আদালতে দাঁড়িয়ে জামিন নেয়া ছোট ভাই গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ০৮:৫৮ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের একটি মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্ট থেকে বড় ভাইয়ের জামিন নেওয়া সেই ছোট ভাই গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রফিকুল ইসলাম (১৫) কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকার মৃত মো. ইলিয়াসের পুত্র। রফিকুলের বড় ভাই আলাউদ্দিন ২০১৪ সালে দায়ের করা একটি মানবপাচার মামলার আসামি। আলাউদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন। বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, ২০১৪ সালে সংঘবদ্ধ মানবপাচারী চক্র রামুর নুরুল ইসলাম সহ কয়েকজনকে উচ্চ বেতনে মালয়েশিয়ায় চাকুরি দেয়ার প্রলোভনে সমুদ্র উপকূলে একটি ট্রলারে তুলে দেয়। ট্রলারটি থাইল্যান্ডের পাহাড়ে পৌঁছে চক্রের সদস্যের হস্তান্তর করে। যেখানে নুরুল ইসলামকে শাররিক নির্যাতন করে আদায় করা হয় ৪ লাখ টাকা মুক্তিপণ। এরপর নুরুল ইসলামকে পাঠানো হয় মালয়েশিয়ায়। ওখানে দালালরা আটকে রাখলেও ২০১৭ সালে পুলিশ আটক করে। ওখানে এক বছর কারাভোগ শেষে ২০১৮ সালের অক্টোবর মাসে পূরুল ইসলাম দেশে ফেরেন। এ ঘটনায় ২০১৮ সালের ২৯ অক্টোবর নুরুল ইসলাম বাদি হয়ে আলাউদ্দিন সহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করে। আদালত গ্রেফতারি পরোয়ারা জারি করলে ২০১৯ সালে ২৮ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চে আলাউদ্দিন তার ছোট ভাই রফিকুলকে (১২) কে আলাউদ্দিন সাজিয়ে দাঁড় করিয়ে জামিনের আবেদন জানান। আদালত রফিকুলকে আলাউদ্দিন হিসেবে জামিনও দেন। বিষয়টি জানাজানির পর দেশব্যাপী আলোচনা শুরু হয়। র‌্যাব কর্মকর্তা জানান, এর পর ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিন মামলার বাদির উপর হামলা করে। এ ঘটনায় আরো একটি মামলা হয়। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আলাউদ্দিন গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও রফিকুল পালাতক ছিল। রফিকুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×