হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মারিওপোল সফরে গিয়ে যা করলেন পুতিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ মার্চ ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


মস্কো, ১৯ মার্চ – ক্রিমিয়া সফরের পর এবার আকস্মিক দখলকৃত মারিওপোল সফরে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হেলিকপ্টারে করে শহরটিতে যান এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। নিজেই গাড়ি চালিয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন পুতিন। খবর আলজাজিরার।

মারিওপোল ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি শহর। গত বছরের মে মাসে রাশিয়ান সেনারা এটি দখলে নেয়। পরিদর্শনের সময় পুতিন শহর পুনর্গঠন কাজ, বিশেষ করে আশপাশের ভবন নির্মাণ কাজ প্রত্যক্ষ করেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

ছোট জেলা নেভস্কিতে পুতিন বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন এবং একটি পরিবারের আমন্ত্রণে তিনি তাদের বাড়িতেও গিয়েছেন।

এদিকে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে রাশিয়ান সামরিক অভিযানের শীর্ষ কমান্ডের সঙ্গে দেখা করেছেন। এ সময় চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান। গেরাসিমভ ইউক্রেনে মস্কোর আক্রমণের দায়িত্বে রয়েছেন।

ক্রিমিয়া অধিগ্রহণের নবম বার্ষিকী উপলক্ষে রাশিয়ান নেতা ক্রিমিয়া ভ্রমণের একদিন পরে মারিওপোল সফর করলেন। রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে দেখা যায়, গতকাল শনিবার কৃষ্ণসাগরের বন্দর শহর সেভাস্তোপল পরিদর্শন করছেন পুতিন। এ সময় সঙ্গে ছিলেন স্থানীয় মস্কো নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ।

প্রসঙ্গত, রাশিয়া ২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া দখল করে নেয়। তবে তা কিয়েভ এবং আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ক্রিমিয়ার পাশাপাশি গত বছর দখল করা এলাকাগুলো তিনি উদ্ধার করবেন।

সূত্র: যুগান্তর
এম ইউ/১৯ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মারিওপোল সফরে গিয়ে যা করলেন পুতিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মারিওপোল সফরে গিয়ে যা করলেন পুতিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ১৯ মার্চ – ক্রিমিয়া সফরের পর এবার আকস্মিক দখলকৃত মারিওপোল সফরে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হেলিকপ্টারে করে শহরটিতে যান এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। নিজেই গাড়ি চালিয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন পুতিন। খবর আলজাজিরার। মারিওপোল ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি শহর। গত বছরের মে মাসে রাশিয়ান সেনারা এটি দখলে নেয়। পরিদর্শনের সময় পুতিন শহর পুনর্গঠন কাজ, বিশেষ করে আশপাশের ভবন নির্মাণ কাজ প্রত্যক্ষ করেন। ছোট জেলা নেভস্কিতে পুতিন বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন এবং একটি পরিবারের আমন্ত্রণে তিনি তাদের বাড়িতেও গিয়েছেন। এদিকে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে রাশিয়ান সামরিক অভিযানের শীর্ষ কমান্ডের সঙ্গে দেখা করেছেন। এ সময় চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান। গেরাসিমভ ইউক্রেনে মস্কোর আক্রমণের দায়িত্বে রয়েছেন। ক্রিমিয়া অধিগ্রহণের নবম বার্ষিকী উপলক্ষে রাশিয়ান নেতা ক্রিমিয়া ভ্রমণের একদিন পরে মারিওপোল সফর করলেন। রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে দেখা যায়, গতকাল শনিবার কৃষ্ণসাগরের বন্দর শহর সেভাস্তোপল পরিদর্শন করছেন পুতিন। এ সময় সঙ্গে ছিলেন স্থানীয় মস্কো নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ। প্রসঙ্গত, রাশিয়া ২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া দখল করে নেয়। তবে তা কিয়েভ এবং আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ক্রিমিয়ার পাশাপাশি গত বছর দখল করা এলাকাগুলো তিনি উদ্ধার করবেন। সূত্র: যুগান্তরএম ইউ/১৯ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×