হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন


ঢাকা, ০৪ অক্টোবর – যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গা সংকট, শুল্ক হ্রাস ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক এম আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

রাজনৈতিক বিষয়াবলির আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়েও আলোচনা করেন।

রাষ্ট্রদূত হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন জানান। ড. রহমান রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের ঘোষিত ৬ কোটি ডলারের সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

ড. রহমান আলাদা বৈঠকে প্রিন্সিপাল ডেপুটি সহকারী সচিব নিকোল চুলিক এবং ডেপুটি সহকারী সচিব অ্যান্ড্রু হেরাপের সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ০৪ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ অক্টোবর – যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গা সংকট, শুল্ক হ্রাস ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।শনিবার (৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক এম আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।রাজনৈতিক বিষয়াবলির আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়েও আলোচনা করেন।রাষ্ট্রদূত হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি সমর্থন জানান। ড. রহমান রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের ঘোষিত ৬ কোটি ডলারের সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।ড. রহমান আলাদা বৈঠকে প্রিন্সিপাল ডেপুটি সহকারী সচিব নিকোল চুলিক এবং ডেপুটি সহকারী সচিব অ্যান্ড্রু হেরাপের সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন।সূত্র: কালের কণ্ঠএনএন/ ০৪ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×