হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মালদ্বীপের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ মুইজ্জু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


মালে, ১৭ নভেম্বর – মালদ্বীপের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ড. মোহাম্মদ মুইজ্জু, ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন হুসেইন মোহাম্মদ লতিফ। দেশটির সংবিধানের ১১৪ অনুচ্ছেদের অধীনে ড. মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপ প্রজাতন্ত্রের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন।

রাষ্ট্রপতি ড. মুইজ্জুর শপথগ্রহণের পর ২১ বার গান স্যালুট ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ এবং সাবেক রাষ্ট্রপতি ড. মোহাম্মদ ওয়াহেদ।

সন্ধ্যায় রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত গণমজলিসের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি শপথ নেন। মালদ্বীপের প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনান শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণের পর রাষ্ট্রপতি ড. মুইজ্জু শপথপত্রে স্বাক্ষর করেন। প্রধান বিচারপতি এবং সংসদের স্পিকার মোহাম্মদ আসলাম সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ড. মোহাম্মদ মুইজ্জুর শপথ গ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের আমন্ত্রিত ৪৬টি বিদেশি দেশের প্রতিনিধিদল সহ প্রায় তিনশ বিদেশি মেহমান উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য– শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাসান মাহামুদ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি এবং স্টেট কাউন্সিলর শেন ইজিন, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি এবং বুসান সিটির মেয়র পার্ক হিউ জুনও, জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি ও উপ-পররাষ্ট্রমন্ত্রী কোমুরা মাসাইসোও।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৭ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মালদ্বীপের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ মুইজ্জু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মালদ্বীপের অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ মুইজ্জু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মালে, ১৭ নভেম্বর – মালদ্বীপের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ড. মোহাম্মদ মুইজ্জু, ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন হুসেইন মোহাম্মদ লতিফ। দেশটির সংবিধানের ১১৪ অনুচ্ছেদের অধীনে ড. মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপ প্রজাতন্ত্রের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি ড. মুইজ্জুর শপথগ্রহণের পর ২১ বার গান স্যালুট ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ এবং সাবেক রাষ্ট্রপতি ড. মোহাম্মদ ওয়াহেদ। সন্ধ্যায় রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত গণমজলিসের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি শপথ নেন। মালদ্বীপের প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনান শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণের পর রাষ্ট্রপতি ড. মুইজ্জু শপথপত্রে স্বাক্ষর করেন। প্রধান বিচারপতি এবং সংসদের স্পিকার মোহাম্মদ আসলাম সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। এছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ড. মোহাম্মদ মুইজ্জুর শপথ গ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের আমন্ত্রিত ৪৬টি বিদেশি দেশের প্রতিনিধিদল সহ প্রায় তিনশ বিদেশি মেহমান উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য– শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাসান মাহামুদ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি এবং স্টেট কাউন্সিলর শেন ইজিন, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি এবং বুসান সিটির মেয়র পার্ক হিউ জুনও, জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি ও উপ-পররাষ্ট্রমন্ত্রী কোমুরা মাসাইসোও। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৭ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×