মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে সীমান্ত পেরিয়ে একই পরিবারের পাঁচ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারের উখিয়ার একটি আশ্রয়শিবিরে অবস্থান নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিবারটি গত সোমবার সন্ধ্যায় টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বলে জানা গেছে।
একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, মিয়ানমারের বুথিডং টাউনশিপের বাসিন্দা ওই পরিবারে একজন পুরুষ, একজন নারী, একজন কিশোরী ও দুই শিশু রয়েছে।
তাঁরা সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে টেকনাফ সীমান্তের একটি দুর্গম এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
পরে স্থানীয় দালালদের সহায়তায় উখিয়ার বালুখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্প-২০ (এক্সটেনশন)-এ পৌঁছান। বর্তমানে তাঁরা ওই ক্যাম্পের এস-১বি-৪ ব্লকে বসবাসরত এক স্বজনের ঘরে অবস্থান করছেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে পরিবারটির সদস্যরা জানিয়েছেন, রাখাইন রাজ্যে চলমান সংঘাত, নিরাপত্তাহীনতা ও প্রাণের ঝুঁকির কারণে তাঁরা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন করে ওই পরিবারের অনুপ্রবেশের বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের পরিচয় ও বাংলাদেশে প্রবেশের পরিস্থিতি যাচাই করছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
সীমান্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মিয়ানমারে চলমান সংঘাতের কারণে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার এবং দালাল চক্রের তৎপরতা ঠেকাতে সীমান্তে টহল জোরদার রয়েছে।
এ ব্যাপারে উখিয়ার ২০ নম্বর এক্সটেনশনের ক্যাম্প ইনচার্জ হোসেন মুহাম্মদ আল মুজাহিদ সাংবাদিকের বলেন এ ধরনের কোন তথ্য জানা নেই। কাল বুধবার ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিবেন।
রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৪ এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে, যদি ঘটনা সত্য হয়ে থাকলে এ বিষয়ে পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সাম্প্রতিক মাসগুলোতে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এসব ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও নতুন করে রোহিঙ্গা প্রবেশের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
- "পরিবেশ রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব"- উখিয়ায় বৃক্ষরোপণ উদ্বোধনকালে শাহজাহান চৌধুরী
- এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়া সেই যুবক আটক
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: মিয়ানমারের সংঘাতের মধ্যে সীমান্ত পেরিয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে পাঁচজন সম্পর্কিত তথ্য কী?
উত্তর: মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে সীমান্ত পেরিয়ে একই পরিবারের পাঁচ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারের উখিয়ার একটি আশ্রয়শি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন