হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিশরে ট্রাক ও পিকআপের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৮

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন


কায়রো, ২০ ফেব্রুয়ারি – মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে একটি পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী পিকআপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে যে পণ্যবাহী দুটি বিশাল ট্রাকের মাঝখানে পড়ে যাত্রীবাহী পিকআপটি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং এর ধ্বংসাবশেষ পুরো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। জানা গেছে দুর্ঘটনাকবলিত পিকআপটি স্থানীয় জেলেদের বহন করে উপকূলীয় পোর্ট সাইদ এলাকার একটি মাছের খামারে নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি স্থানীয় গভর্নরের মাধ্যমে সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন।

এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মিশরে ট্রাক ও পিকআপের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিশরে ট্রাক ও পিকআপের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৮

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] কায়রো, ২০ ফেব্রুয়ারি – মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে একটি পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী পিকআপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থাও আশঙ্কাজনক।শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে যে পণ্যবাহী দুটি বিশাল ট্রাকের মাঝখানে পড়ে যাত্রীবাহী পিকআপটি চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং এর ধ্বংসাবশেষ পুরো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে। জানা গেছে দুর্ঘটনাকবলিত পিকআপটি স্থানীয় জেলেদের বহন করে উপকূলীয় পোর্ট সাইদ এলাকার একটি মাছের খামারে নিয়ে যাচ্ছিল।মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি স্থানীয় গভর্নরের মাধ্যমে সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছেন।এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×