হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘মুখ্যমন্ত্রী ছাড়া আর কারো হাতে খড়্গ মানায় না’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন


কলকাতা, ২১ অক্টোবর – কখনও শ্রীচৈতন্যদেব, কখনও মা সারদা, আবার কখনও নেতাজীর সঙ্গে তুলনা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁরই দলের সাংসদ-বিধায়করা তুলনা করেছেন তাকে। আর এবার হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রীর হাতেই খড়্গ মানায়,আর কারও হাতে নয়।”

সম্প্রতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খড়্গ হাতে নিতে হবে। সাংবাদিকরা রচনা বন্দ্যোপাধ্যায়কে এ নিয়েই প্রশ্ন করেন। তখন সাংসদ বলেন,”মায়ের খড়গ একজনার হাতেই রয়েছে। তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাঁর হাতেই খড়্গ মানায়। আর কারও হাতে মানায় না।”

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

মূলত, মঙ্গলবার হুগলির পান্ডুয়ায় বিভিন্ন কালীপুজোর মণ্ডপ পরিদর্শন করেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গোহাট মেলাতলা ব্যবসায়ী সমিতির পুজোয় এসে তিনি বলেন, “প্রত্যেক বছরই আসা হয়, এবারেও এসেছি। সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। সবারই আশা থাকে আমি যেন সাতটা বিধানসভার মানুষের কাছে যেতে পারি, চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার। যতটা সম্ভব হয় চেষ্টা করি। এখনও পর্যন্ত পাঁচটা ঠাকুর দেখেছি। একজনের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়। দুর্গাপুজোর সময়ও অনেক জায়গায় গিয়েছি। তবে চেষ্টা করি এ বছর যে পাঁচটা এলাম সামনের বছর অন্য পাঁচটায় যাওয়ার চেষ্টা করি, যতটা মানুষকে খুশি করতে পারা যায়। সবাই ভাল থাকুন। সবাই শান্তিতে থাকুক আমার পশ্চিমবাংলা মানুষ এবং হুগলি জেলার মানুষ যেন ভাল থাকে।”

সূত্র: টিভি নাইন
এনএন/ ২১ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘মুখ্যমন্ত্রী ছাড়া আর কারো হাতে খড়্গ মানায় না’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘মুখ্যমন্ত্রী ছাড়া আর কারো হাতে খড়্গ মানায় না’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২১ অক্টোবর – কখনও শ্রীচৈতন্যদেব, কখনও মা সারদা, আবার কখনও নেতাজীর সঙ্গে তুলনা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁরই দলের সাংসদ-বিধায়করা তুলনা করেছেন তাকে। আর এবার হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রীর হাতেই খড়্গ মানায়,আর কারও হাতে নয়।”সম্প্রতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় পশ্চিমবঙ্গকে সোজা করতে গেলে মায়ের খড়্গ হাতে নিতে হবে। সাংবাদিকরা রচনা বন্দ্যোপাধ্যায়কে এ নিয়েই প্রশ্ন করেন। তখন সাংসদ বলেন,”মায়ের খড়গ একজনার হাতেই রয়েছে। তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তাঁর হাতেই খড়্গ মানায়। আর কারও হাতে মানায় না।”মূলত, মঙ্গলবার হুগলির পান্ডুয়ায় বিভিন্ন কালীপুজোর মণ্ডপ পরিদর্শন করেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গোহাট মেলাতলা ব্যবসায়ী সমিতির পুজোয় এসে তিনি বলেন, “প্রত্যেক বছরই আসা হয়, এবারেও এসেছি। সব জায়গায় যাওয়ার চেষ্টা করি। সবারই আশা থাকে আমি যেন সাতটা বিধানসভার মানুষের কাছে যেতে পারি, চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার। যতটা সম্ভব হয় চেষ্টা করি। এখনও পর্যন্ত পাঁচটা ঠাকুর দেখেছি। একজনের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়। দুর্গাপুজোর সময়ও অনেক জায়গায় গিয়েছি। তবে চেষ্টা করি এ বছর যে পাঁচটা এলাম সামনের বছর অন্য পাঁচটায় যাওয়ার চেষ্টা করি, যতটা মানুষকে খুশি করতে পারা যায়। সবাই ভাল থাকুন। সবাই শান্তিতে থাকুক আমার পশ্চিমবাংলা মানুষ এবং হুগলি জেলার মানুষ যেন ভাল থাকে।”সূত্র: টিভি নাইনএনএন/ ২১ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×