হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুন্সীগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ আগস্ট ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন


মুন্সীগঞ্জ, ১১ আগস্ট – ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কায় সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (১০ আগস্ট) রাত ১০টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থেমে থাকা মালবাহী ট্রাককে অতিক্রম করতে গিয়ে পেছন থেকে ট্রাককে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে আহত হয় অন্তত ৪ জন। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।প্রাথমিক অবস্থায় নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, থেমে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মুন্সীগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুন্সীগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুন্সীগঞ্জ, ১১ আগস্ট – ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কায় সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।রোববার (১০ আগস্ট) রাত ১০টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থেমে থাকা মালবাহী ট্রাককে অতিক্রম করতে গিয়ে পেছন থেকে ট্রাককে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে আহত হয় অন্তত ৪ জন। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।প্রাথমিক অবস্থায় নিহতের নাম-পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, থেমে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গতি নিয়ন্ত্রণে না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×